বিশ্বনাথ প্রতিনিধিঃ
আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ঈদুল আযহা’র আনন্দ বাড়িয়ে দিতে মহতি উদ্যোগ বাস্তবায়ন করেছেন বিশ্বনাথ উপজেলা ৩ নং অলংকারি ইউনিয়নের পশ্চিম অলংকারীর যুক্তরাজ্য প্রবাসী মাস্টার হাজী আব্দুন নুর ও তাঁর পরিবার।
বৃহস্পতিবার ১৩ জুন সকালে এলাকার নিম্ম আয়ের ১৫০ টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে নগদ ১ হাজার টাকা করে উক্ত সহায়তা প্রদান করেন।।
অলংকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর পরিচালনা অনুষ্ঠানে হাজী আব্দুন নুরের নিজ বাড়িতে আনুষ্ঠানিক সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মাস্টার হাজী আব্দুন নুর, যুক্তরাজ্য প্রবাসী মনির নুর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী ওয়াজিদ আলী, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল হান্নান, হাজী আব্দুন নুর, মাওলানা আব্দুল মালিক, অলংকারী জামে মসজিদের ইমাম মুফতি কে এম সাইফুল ইসলাম নুরী, মুয়াজ্জিন হাফিজ সুলতান আহমদ সহ এলাকার উপকার ভোগীরা।
নগদ অর্থ বিতরণ শেষে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম অলংকারী জামে মসজিদের ইমাম হাফিজ জুয়েল আহমদ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।