1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ লামাকাজী সড়কের আতাপুর হতে শুরু হওয়া উন্নয়ন কাজ পরিদর্শনে সরজমিন খোঁজ খবর নিতে আসেন নেতৃবৃন্দ।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লোনা’র নির্দেশনায় সম্প্রতি সড়কটির চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখে উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক আজাদ মিয়া, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বশির উদ্দীন, সিলেট জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক তাজ উদ্দীন আহমদ কিনু, বিশ্বনাথ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন লন্ডন ব্র্যাডফোর্ড বিএনপির নেতা লিলু মিয়া, বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী, লামাকাজী ইউনিয়ন যুবদলের সভাপতি খলিলুর রহমান, যুবদলের সহ-সভাপতি জামাল উদ্দীন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন আহমদ, যুবদল নেতা সাদ্দাম আহমদ এবং জিয়া সংসদ সিলেট জেলার দপ্তর সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা, সাংবাদিক ও কবি এস.পি. সেবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ সড়কটির উন্নয়ন কাজের গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে সড়কটির উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews