1. admin@asianexpress24.com : admin :
  2. admsknd03@example.com : admsknd03 :
  3. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  4. bot@local.invalid : Service Bot :
  5. kite9357@asianexpress24.com : kite9357 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নরসিংদী সদরের ওসি আল মামুনের দৃষ্টান্ত স্থাপন জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে লোহাগড়ায় প্রস্তুতি সভা নাসিরউদ্দীন পাটোয়ারির দেয়া অশা/লীন বক্তব্যের প্র/তি/বাদে লোহাগড়ায় বি/ক্ষো/ভ মিছিল ও স/মাবে/শ অনুষ্ঠিত কিস্তির চাপে নি খোঁ/জ ঝালমুড়ি বিক্রেতা ইউসুফ আলী, চ/র/ম বিপাকে পরিবার বিশ্বনাথে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের স্কুল ড্রেস বিতরণ

বিজয় দিবসে প্রত্যাশা ও প্রাপ্তি

  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৩০ Time View

সমুজ আহমদ সায়মন

১৬ ই ডিসেম্বর ১৯৭১। বাঙালীর জাতীয় জীবনে এক অবিস্মরনীয় দিন। বাঙালীর প্রতিক্ষার দিন,অধিকার পাবার দিন। এ দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন, সার্বোভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। দীর্ঘ নয় মাসের রক্ত পিচ্ছিল পথ মাড়িয়ে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালী জাতি সেদিন অর্জন করে প্রিয় স্বাধীনতা।মুক্তি কামী জাতির কাছে সেদিনটি ছিল অনেক প্রতিক্ষিত একটি দিন। আজও বাঙালী জাতি তার অস্তিত্ব উপলব্ধি করতে গেলেই ফিরে যায় সেদিনটির কাছে। যুদ্ধ জয়ের মাধ্যমে জাতি পতাকা পেয়েছে, ভূখন্ড পেয়েছে। স্বাধীনতা অর্জিত হয়েছিল বলেই জাতির মেধাবী সন্তানেরা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। নিজ ভাষা চর্চা, নিজ সংস্কৃতি পালন করতে পারছে বাঙালী জাতি। বিশ্বে আজ বাংলাদেশ অচেনা নয়। বরং বিশ্বকে সমৃদ্ধ করার কাজে এদেশের আছে গৌরবময় অবদান। তাই জাতিয় জীবনে বিজয় দিবসের আছে গভীর তাৎপর্য ।
স্বাধীনতা উত্তর আমরা বাঙালী জাতি হিসেবে যেমন বাংলাদেশ চেয়েছিলাম তেমনটা এখনও পাইনি। স্বাধীনতা অর্জনের মধ্যে দিয়ে রাজনৈতিক মুক্তি পেলেও অর্থনৈতিকভাবেও আমরা মুক্তি এখনো পাইনি। মৌলিক অধিকারের অন্যতম জীবনের নিরাপত্তার নিশ্চয়তা এখনো অনুপস্থিত। উচ্চ শিক্ষা অর্জন করে বিপুল সংখ্যক শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান এখনো অনিশ্চিত। বরং এর বিপরীতে সন্ত্রাস ও দুর্নীতির ভয়াল রূপে হতবাক না হয়ে পারা যায়না।খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নতিকল্পে উন্নত প্রযুক্তি ব্যবহারে অনীহা। মোটকথা স্বাধীনতাকে অর্থবহ করতে হলে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থার উন্নতি ও সম্পদের সুষম বণ্টন।
অনেক না পাওয়ার মধ্যে আমাদের প্রাপ্তি অনেক। স্বাধীন বাংলাদেশ এখন শিক্ষা দীক্ষায় যথেষ্ট এগিয়েছে। দেশের বাইরে তথা বিশ্বের আনাচ কানাচে বাংলাদেশের শিক্ষার্থীরা কৃতিত্বের সাক্ষর রাখছে।যোগাযোগ ব্যবস্থার নজিরবিহীন উন্নতি,দেশের সকল পল্লী জনপদ বিদ্যুৎতায়ন,বঙ্গবন্ধু স্যাটেলাইট উড্ডয়ন, খেলাধুলায় বিশ্ব পরিচিতি, চিকিৎসায় উন্নতি, তৈরী পোষাক,চামড়া, হিমায়িত চিংড়ি, ইলিশ রপ্তানী ইত্যাদি। জাহাজ রপ্তানী কারক দেশ হিসেবে ও বাংলাদেশ পরিচিতি লাভ করছে।
এক সাগর রক্ত আর লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলাদেশ।এই দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। বিজয় দিবস স্বাধীনতাকামী বাঙালীর পবিত্র চেতনার ধারক।আর সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে।

সমুজ আহমদ সায়মন
লেখক ও সাংবাদিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews