1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বানিয়াচংয়ে ইমাম সম্মেলনে নারী নির্যাতন বাল্য বিবাহে ভূমিকা রাখার আহবান জানালেন- এমপি মজিদ খান

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি : ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক নির্মুল করে পবিত্র সমাজ বিনির্মাণ করতে হলে সম্মানিত ইমামগণকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। তিনি সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হবিগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বানিয়াচংয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ সোলায়মানের পরিচালনায় ইমাম সম্মেলনে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা চালু করায় বর্তমানে ইমামগণ স্ববলম্বী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রান। আরও বক্তব্য রাখেন. মাওলানা আব্দাল হোসেন খান, কাজী মাওলানা আতাউর রহমান, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা আফরোজ মিয়া, ক্বারী মাসুদুর রহমান, মাওলানা তাফসির আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন, এমপি আব্দুল মজিদ খানের একান্ত সচিব মোঃ সেলিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মী আশিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, সিনিয়র সহসভাপতি শেখ সফিকুল ইসলাম সফিক, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম তালুকদার, দৈনিক অনুসন্ধানের বিশেষ প্রতিনিধ শেখ নুরুল ইসলাম প্রমুখ।

এমপি আব্দুল মজিদ খান আরও বলেন, দেশে ৭ লক্ষাধিক মসজিদে প্রতি শুক্রবারে প্রায় ৪ কোটি মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসেন। তাই প্রতি সপ্তাহে একসাথে ৪ কোটি মানুষকে সঠিক পথে চলার সুপরামর্শ দিয়ে ইমামগণ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন।

ইমামগণ তাদের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে যাওয়ায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাছ চাষ, গবাধি পশু পালন, প্রাথমিক চিকিৎসাসহ ৬ টি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করায় ইমামগণ আজ নিজেরাই স্বাবলম্বী।

ইমামগণ আরও বলেন, মাননীয় আব্দুল মজিদ খান এমপির ছোঁয়ায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় বৈপ্লবিক উন্নয়ন সাধন করেছেন। তিনি ইমামগণের সব সময় খোঁজখবর রাখেন। উপজেলার সকল ইমামগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এডভোকেট আব্দুল মজিদ খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews