1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন
শিরোনাম
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা

বসন্ত এসে গেছে

  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১১ Time View

সমুজ আহমদ সায়মনঃ নব যৌবনের বার্তা বাহী ঋতুরাজ বসন্ত এসে গেছে। রিক্ত শীতের পরেই ঋতুরাজ বসন্তের রাজকীয় আাবির্ভাব। জীর্ণ,জরা ঝরিয়ে দিয়ে নব যৌবনের বার্তাবহন করে নিয়ে আসে মধুমাস বসন্ত। শীতপ আড়ষ্ট প্রকৃতি যেন বর্ণাঢ্য বরণমালা নিয়ে স্বাগত জানায় বসন্তকে।-

আজি দক্ষিণা দুয়ার খোলা
এসো হে এসো, হে আমার বসন্ত এসো।”
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আর শীতের পরে যাদুর স্পর্শ নিয়ে আসে বসন্ত। কনকনে শীত তখন পালিয়ে যায়। গ্রীষ্মের প্রখরতা নেই, বর্ষার কলো মেঘ নেই, শরৎ হেমন্তের সুন্দর ভুবনের তুলনায় বসন্ত তুমি বিজয়ী। বসন্ত এসেছে তাই গাছে গাছে সবুজ পাতার সমারোহ। বাতাবী লেবুর ফুল আর আম্র মুকুলের গন্ধ বাহী পাগলপারা বাতাস, মৌমাছির গুঞ্জন, কবির মনের জাগে ছন্দ আর গায়কের মনে জাগে গান। কোকিলের কুহুরব প্রকৃতিকে ডাক দেয় অফুরন্ত আনন্দের প্রাণপ্রাচুর্যে।
তাইতো কবির ভাষায়-
ফুলের বনে ফুল ফুটেছে
কোকিল গাহে তায়
কিরণ কোলে লহর দোলে
সলিল বয়ে যায়।”
শীতের ধূসর প্রকৃতি একটি নতুন দিনের ইশারায় যে পোষাক দিচ্ছে তা স্পষ্ট ধরা পড়ে। আম জাম কাঁঠালের বনে মুকুলের সুঘ্রাণ, মৌ মৌ মধুমাছি ব্যাকুল হয়ে বনে বনে ছুটে বেড়ায়।প্রকৃতির এই ঐশ্বর্য ঋতুরাজ বসন্তেরই দান। মানুষের জীবনেও সেই নতুন পাতার আহবান নতুন দুয়ার খুলে দেয়। কোথায় যেন নিয়ে যায় মোহন বাঁশির সুরে। শিমুল পলাশ কৃষ্ণচুড়া বাংলার পথে ঘাটে প্রান্তরে শোভা বর্ধন করে। দুর বন বনান্ত রক্তিম আভাস ছড়িয়ে জীবন সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। জীবন মানেই তো যুদ্ধ। প্রতি ক্ষণে ক্ষণে আমরা শিমুল পলাশের রক্তিম পাতায় ভাষা আন্দোলনের বীর শহীদদের স্বরণ করি।তাঁদের স্মৃতি আমাদের এগিয়ে নেয় প্রতিটি নতুন দিনে।তারা জীবন দিয়ে আমাদের জীবনে দিয়ে গেছে এই বসন্ত। তাই তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
তবে শেষ কোনো দিনও শেষ নয়।শুরু হয় নতুন দিনের। ঋতুরাজ বসন্ত তার বিপুল সৌন্দর্য, তার স্বভাব এবং প্রাণ প্রাচুর্যের মধ্যেও বেদনার রেশ রেঁখে সূচনা করে যায় নতুন দিনের। আসে নববর্ষ। বসন্ত তাই রাজ মহিমায় মহিমান্বিত। তাই বসন্ত ঋতুরাজ।

সমুজ আহমদ সায়মন
লেখক ও সাংবাদিক
বিশ্বনাথ,সিলেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews