1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উন্নয়নের আশায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ মানুষ লোহাগড়ার জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল শরীফ মারা গেছেন লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও দহগ্রামের বরেণ্য ব্যক্তিদের উপস্তিতিতে তিনবিঘা প্রিমিয়ার লিগ লোহাগড়া প্রেক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন থানা বাজার ব্যবসায়ী ও ইসলামী যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল: প্রবাসী জুয়েল আহমদকে সংবর্ধনা লোহাগড়ায় সাবেক মেয়র আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উন্নয়নের আশায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ মানুষ লোহাগড়ার জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল শরীফ মারা গেছেন লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও দহগ্রামের বরেণ্য ব্যক্তিদের উপস্তিতিতে তিনবিঘা প্রিমিয়ার লিগ লোহাগড়া প্রেক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন থানা বাজার ব্যবসায়ী ও ইসলামী যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল: প্রবাসী জুয়েল আহমদকে সংবর্ধনা লোহাগড়ায় সাবেক মেয়র আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত দক্ষিণ ঢালার পাড় মোস্তফানগর নুরে মদিনা দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নি হ ত বিশ্বনাথে খরার কবলে বোরো: ব্যহত হবে উৎপাদন লক্ষ্যমাত্রা ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা এক লক্ষ টাকা লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

বসত বাড়ির প্রবেশ পথে বেড়া, সাহায্য চেয়েও পাচ্ছে না অবরুদ্ধ পরিবারগুলো

  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৫৬ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু: জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নড়াইল সদর উপজেলার দলজিৎপুরে তিনটি পরিবারের বাড়ির প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ও অসহায় পরিবারগুলো তাদের চলাচলের পথ ফিরে পাননি।
এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক চলাচলের নিশ্চয়তায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন অসহায় পরিবারগুলো। ভুক্তভোগী কাজল কুমার শীল, বংশী কুমার শীল ,পবিত্র কুমার শীল জানান , আমরা ১৯৯৬ সালে দলজিৎপুর মৌজায় স্বপন কুমার শীল,শংকর কুমার শীল, উভয় পিং মনিন্দ্র নাথ শীল এর কাছ থেকে পাঁচ শতক জমি ক্রয় করে আমাদের বাড়িতে যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করে আসছিলাম। আমরা জমি কেনার পরেই স্বপন কুমার শীল,শংকর কুমার শীল,কে বিবাদি করে তার আপন চাচাত ভাই রিপন কুমার শীল , শীপন কুমার শীল পিং তিলক কুমার শীল নড়াইল আদালতে উক্ত জমি নিয়ে একটি মামলা দায়ের করে । যাহার মামলা নং ১৭৩/৯৬ ,উক্ত মামলার আর্গুমেন্টের দিন আছে আগামী ১৪/ ০৬ /২০২১ ইং তারিখে। মামলায় পরাজিত হওয়ার আশংকায় আজ ০৮/০৬/২০২১ তারিখে সকাল সাতটার দিকে রিপন কুমার শীল ,শীপন কুমার শীল সহ অজ্ঞাত দশ বারো জন সন্ত্রাসী আমাদের কেনা জমিতে প্রবেশ করে আমাদের যাতায়াতের একমাত্র পথটি সিমেন্টের খুটি ,বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দেয়, আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর চড়াও হয়। কাজল কুমার শীল এর স্ত্রী মমতা মজুমদার কে শারিরীক ভাবে হেনস্তা করে এবং মায়ের সাথে খারাপ আচরনের প্রতিবাদ করলে কাজল কুমার শীল এর একমাত্র ছেলে জয় (১৪) কে সন্ত্রাসীরা মারধর করে। ভুক্তভোগী পরিবার গুলো জানায় আমরা এক ধরনের বন্দি জীবন-যাপন করছি। আমরা স্ত্রী সন্তানদের নিয়ে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য আমাদের পথের জমি ফেরত চাই।

স্থানীয় এলাকাবাসীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান ,এই জমি আজ প্রায় ২৫ বছর যাবত কাজল কুমার শীল ও তার শরীকরা স্বপন ও শংকরের কাছ থেকে কিনে পথ হিসেবে ব্যবহার করছে । এ জমি নিয়ে মামলাও আছে শুনেছি । আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম পথটি রিপন , শীপন বহিরাগত কিছু লোক সাথে নিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে । কাজল কুমার শীলের স্ত্রী মমতা মজুমদার কান্না জড়িত কন্ঠে বলেন, বাড়িতে হাঁস-মুরগি গরু ছাগল পালন করে ছেলে-মেয়ে পড়াশোনা করাচ্ছি। আমাদের যাতায়াতের পথ আটকে দেওয়ায় এমন বিপদে পড়েছি যা ভাষায় প্রকাশ করা যায় না।
এ ব্যপারে শাহবাদ ইউনিয়নের বিট অফিসার এস আই আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, সকালে সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।তারা দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলে আসছে। আর যেহেতু এ জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে , তাই আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।
শাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না জানান , এ জমি নিয়ে অনেক বার শালিষ বৈঠক হয়েছে। আমি দুই পক্ষকে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। আমি দুই পক্ষকেই শান্তি বজায় রাখতে বলেছি। কিন্তু আজ সকালে রিপন কুমার শীল , শীপন কুমার শীল বে আাইনি ভাবে কাজলকুমার শীলদের যাতায়াতের একমাত্র পথটি বন্ধ করে দিয়েছে বলে জানতে পেরেছি।এটা খুবই দুঃখ জনক ব্যপার।
ভুক্তভোগী পরিবারগুলো এ বিষয়ে প্রশাসনের কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews