1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  3. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর
শিরোনাম
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচির অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন নড়াইলে পাওনা টাকার জেরে যুবককে কু/পি/য়ে হ/ত্যা নড়াইলে মৎস ঘের মালিক কে কুপি/য়ে মোটরসাইকেল ও টাকা ছি/নতা/ই, অভি/যোগ দায়ের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী

বন্ধ দরজায় রাত কাটে শিউলি আর শিউলির মা’র

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৫০২ Time View

মো আব্দুল হালিম: বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি : সন্ধ্যা ঘনিয়ে এলেই মা- মেয়ে বাজারের যে দোকানটার সাটার বন্ধ থাকে, সেটার বারান্দায় আশ্রয় নেয় তারা। শীত, বর্ষা, ঝড়-বৃষ্টিতে বারমাসই এভাবে চলে তাদের। স্থানীয় মানুষের দয়া পরবসে যে যা দেয় তাতে আহার মুখে উঠে দুজনের। মানুষ নামের অনেকের অবহেলা অবজ্ঞায় এদুয়ার ওদুয়ারে, এগলি ওগলিতে তাড়া খেয়ে যুগ পার হয়ে যাচ্ছে। তাদের স্বজন কিংবা নিকটআত্মীয় কেউ আছে কি না জানা যায় না। মা যিনি তার মুখের ভাষা ও কথা স্পষ্ট নয়, তবে মেয়েটি এই স্থানে জন্মানোয় স্থানীয় কথা বার্তা শিখেছে বিধায় তার কথা বার্তা স্পষ্ট। সে যা বলে বুঝা যায়।

বলছি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের লামাকাজি বাজারে ঘর বাড়ী বিহীন শিউলি ও শিউলির মা’র কথা । লামাকাজি বাজারে তাদের দেখছি প্রায় ১৬-১৭ বছর ধরে। আজকে কিশোরী শিউলিকে পেটে নিয়ে এসেছিল তার মা। এখন শিউলির বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে। শিউলির মা বড্ড বেপরোয়া। এবং সংযমী। সে তার বাড়ি-ঘরের ঠিকানা এতো বছরেও কাউকে বলেনি। কোথাও থেকে এসেছে তাও বলে না কাউকে । কপাল ভাজ করে নিজে নিজেকে নিয়ে থাকে। কেবল হু-হা বা শিউলির সাথে নন-সিলেটি ভাষায় কী সব বলে ! দেখলে মনে হয় কোন আদিবাসী অথবা পার্শ্ববর্তী কোন দেশ থেকে ভাগ্য তাকে এখানে নিয়ে এসেছে। গায়ে রং উজ্জ্বল ফর্সা। বয়স তার ৩০/৩২এর উপরে। লামাকাজিতে প্রথম যখন আসে তখন ২০এর মত বয়স ছিল বলে ধারনা করা হয়।
কারোর কাছে ভিক্ষামূলক ভাবে দু-চার টাকাও কখনো চাইতে দেখা যায়নি। প্রথম প্রথম কাজকর্ম জানতো না এবং অভ্যস্ত ছিলনা। এর পর বাজারের রেস্টুরেন্ট বা কারোর বাসন-কোসন ধুয়ে কেবল পেট বাঁচানোর দায় কাঁধে নেয় একবেলা খাবারের আশায়।
গুণ ছাড়া কোনও মানুষ নেই, তেমনি বিশেষ একটি গুণে গুনান্বিত শিউলির মা।সে বসে বসে ঘুমায় প্রায় মাঝরাতের শেষ অবধি। আর হাতের পাখাটি দিয়ে মেয়েকে বাতাস করতে থাকে, হাত যেন তার অটোমেটিক ফ্যান ।
শিউলি ঘুমায় মায়ের কোলে। জন্মের পর কত বছর হয়ে গেল শিউলির, কিন্তু সে আজও জানে না তার বাড়িঘর কোথায়, তার আত্মীয় স্বজন কে, কে তার জন্মদাতা পিতা ?
বছর যতই হোক, তবু তার মা ফিরে যায় না, তাকেও কোল থেকে ছেড়ে রাখে না।
তাদের ঘর নেই, দুয়ার নেই। সহানুভুতি দেখানোর মত মানুষ তাদের পাশে নেই, অথচ সরকার ছিন্নমূল মানুষের আশ্রয় ও খাদ্য নিরাপত্তার জন্য কতো প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
সরকার বহু ভিটে-মাটিহীন মানুষদের ঘর বাড়ী বানিয়ে দিচ্ছে কিন্তু শিউলির মায়ের জন্য কেউ কিছু করে না। ঘর জোটে না,  চিকিৎসার বন্দোবস্ত হয়না। মশার সাথে সখ্যতা আর ঝড় ঝাপটা মাথায় নিয়ে জীবন কাটাতে হচ্ছে। এরকম হাজারো শিউলি পথে-প্রান্তরে, হাট-বাজারে মানবেতর জীবন যাপন করছে। তাদের দেখভালো করার দায়িত্ব এসমাজ এড়াতে পারে না। শিউলির মতো যাদের মাথা গোঁজার টাই নেই এদেরকে পেছনে ফেলে সোনার বাংলার স্বার্থকতা বোধহয় আদৌ হবে না । বিষয়টি গল্পের মত হলেও এটি একটি বাস্তব ঘটনা।
স্থানীয় এলাকার এমন কোন পুরুষ নেই যারা এই দুটি মানুষ, মা-মেয়েকে নিয়ে কৌতুহলী হন নাই বলতে পারবেন। স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বারগন এদের প্রতি একটু সদয় হলে কিংবা উপজেলা প্রশাসন তাদের দেখভালোর দায়িত্ব নিলে মানুষের মানবিকতা রক্ষা পেত। বিষয়টি সরজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া জরুরী বলে অনুভূত।
এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, মমতাময়ী, জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনিত আবেদন জানাচ্ছি যে আপনার সোনার বাংলায় শিউলি ও শিউলির মায়ের মতো আরো যারা আছে তাদেরকে একটা ঘর (ভিটে) উপহার দেওয়া হোক তাদের দেখাশোনা করার দায়িত্ব নেওয়া হোক ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews