1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক

ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ আটক-৩

  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৩ Time View

এইচ এম বাবুল কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের অন্ধকারে বাউন্ডারির টিনের বেড়া ভেঙ্গে মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভয়াবহ আগুন থেকে ওই মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পুর্ব-ফুলমতি গ্রামের বালারহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।

পরে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের হলে পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে রয়েল (৪৫) রুবেল (৪০) এবং মুন্না (৩০)।
জানা যায়, ওই গ্রামের মৃত বাছের উদ্দিন ব্যাপারীর ছেলে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন (৭০) তার বসতবাড়ী সংলগ্ন ২৭ শতক জমিতে সুপারীর চারা লাগিয়ে প্রায় পঞ্চাশ বছর ধরে ভোগদখল করে আসছেন। বৃহস্পতিবার রাতের আধারে রয়েল, রুবেল এবং মুন্না সহ ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত টিনের বেড়া ভেঙ্গে জমি দখলের চেষ্টাসহ বসতবাড়ীতে আগুন ধরিয়ে দেয়।
মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের স্ত্রী গোলাপী বেগম জানান, তারা আমাদের হত্যা করার উদ্দেশ্যে বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানান, পৈত্রিক সুত্রে জমিটি আমার। বাড়ী সংলগ্ন এ জমিতে আমি সুপারী গাছ সহ বিভিন্ন গাছ লাগিয়েছি। তারা জমিটি দখল করতে এসে রাতের অন্ধকারে বাড়ীতেি আগুন ধরিয়ে দিয়েছে। আমরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews