1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ
শিরোনাম
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

ফুলবাড়ীতে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে নিলামে গাফিলতির অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৬ Time View

এইচ এম বাবুল : কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রকৌশলী কর্তৃক ৮৬ হাজার টাকা মুল্য নির্ধারণকৃত পরিত্যক্ত উপজেলা পরিষদ হলরুম ভবনটি নিলামে ৪ লাখ ৩০ হাজার টাকা বিক্রি হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এদিকে ৮৬ হাজার টাকা মুল্যের ভবন প্রকাশ্য নিলামে ৪ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হওয়ার খবর ছড়িয়ে পড়লে মুল্য নির্ধারণে উপজেলা প্রকৌশলীর ভুমিকা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের গত ০২/০২/২০২১ ইং তারিখের ৪৬.০২.৪৯১৮.০০০. ০২.০১৩.২১-৩১(২০) নং স্মারকে ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিত্যক্ত পুরাতন হলরুম (টিনসেড) ০৮/০২/২০২১ ইং তারিখ দুপুর ১২ টায় প্রকাশ্য নিলামে বিক্রয়ের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রায় ১০০ ফুট দীর্ঘ ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট এই টিনসেড ভবনের মুল্য নির্ধারণ করা হয় ৮৬ হাজার ৩৩৪ টাকা। পরে ৮ ফেব্রুয়ারী নিলাম অনুষ্ঠিত হলে ৪০ জন ক্রেতার উপস্থিতিতে ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ উক্ত দর দিয়ে ভবনটি ক্রয় করেন।
ফুলবাড়ী সদরের আব্দুল আজিজ বাবুল ও ফুলবর রহমান সহ অনেকে জানান, গোপন নেগোশিয়েশনের মাধ্যমে পছন্দের ব্যক্তির কাছে ভবন বিক্রির উদ্দেশ্যেই নামমাত্র মুল্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু বনিবনা না হওয়ায় প্রকাশ্য নিলাম হয়েছে। এটা সরকারী সম্পদ আত্মসাতের পায়তারা।
উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব জানান, প্রাক্কলন অনুযায়ী মুল্য নির্ধারণ করা হয়েছে। এখানে কোন গাফলতি করা হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, যথাযথ পদ্ধতি অনুসরণ করে নিলামের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রাক্কলন তৈরীর সময় আমি এখানে কর্মরত ছিলাম না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews