1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৪৯ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় বর্তমান ক্ষমতাসীন দলটির।

সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলার পোদ্দার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, শামসুল হুদা বন্ধন প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews