1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক

ফুলবাড়ীতে বৃদ্ধার লাশ পরিবার নিতে অস্বীকৃতি দাফন করলেন ছাত্রলীগ

  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩১৬ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হওয়া এক বৃদ্ধার লাশ পরিবার নিতে অস্বীকৃতি জানালে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্যরা ঐ বৃদ্ধার লাশ দাফন কার্য সম্পাদন করে।

শনিবার রাত এগারোটার দিকে ফুলবাড়ী কবরস্থানে ওই বৃদ্ধার মরদেহ দাফন করা হয়।
জানাগেছে, উপজেলার দাশিয়ারছড়ার সমন্বয় পাড়া এলাকার মৃত বানু মামুদের মেয়ে ফাতেমা বেওয়া (৫২)। স্বামীর বাড়ি লালমনিরহাটের ছিনাই এলাকায়। অভাবের সংসার। এক ছেলে ও এক মেয়ের বিয়ে হয়ে গেলে দুসন্তানই ঢাকায় চলে যান। সেখানে তারা গার্মেন্টসে কাজ করেন। বছর খানিক আগে স্বামী আজাহার আলী মারা গেলে ফাতেমা বেগম তার বাবার বাড়িতে ভাইদের কাছে চলে আসেন। ফাতেমার ভাই ভ্যানচালক ইনসান আলী, হোটেল শ্রমিক দানেশ আলী ও দিনমজুর ইউনুস আলী। ভাইয়েরাও গরিব তাই কেউ খোঁজ খবর না নেয়ায় প্রায় তিন মাস আগে ফাতেমার ঠিকানা হয় ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে দির্ঘদিন থাকার পর শনিবার বিকেলে মারা যান ।
ফাতেমার মৃত্যুর পর ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খোঁজ খবর নিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে অনেক চেষ্টা করলেও কেউ লাশ নিতে রাজি হয়নি। পরে উপজেলা ছাত্রলীগের সদস্যদের সাথে নিয়ে লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করেন। রাত দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে ফুলবাড়ী কবরস্থানে নিয়ে গিয়ে লাশ দাফন সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews