1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কুড়িগ্রামে শুরু হল তিনদিন ব্যাপী ইজতেমা

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৫৮ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কুড়িগ্রামে শুরু হল তিনদিন ব্যাপী ইজতেমা।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব ধরনের জমায়েত, সভা-সমাবেশ আয়োজন অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞার
মধ্যেই কুড়িগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। বৃহস্পতিবার (১১ মার্চ) জোহরের নামাজের পর বয়ানের মাধ্যমে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে শুরু হয় এই ইজতেমা।
তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা পরিস্থিতিতে সব ধরনের গণজমায়েত অনুষ্ঠান আয়োজন বন্ধের নির্দেশ থাকায় আয়োজকদের ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে ইজতেমা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিশাল মাঠ জুড়ে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে। উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মাইকে বয়ান করছেন মুরুব্বিরা। থেমে থেমে চলছে জিকির। সড়কে তখনও হাজার হাজার মুসল্লিদের সমাগম।
স্বেচ্ছাসেবীরা মানুষের ভিড় সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন। মাঠের চারপাশে ও সড়কের ধারে খাবার ও বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছে অস্থায়ী দোকান।
ইজতেমার আয়োজক বাংলাদেশ মুজাহিদ কমিটির কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবিবুল্লাহ) বলেন, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বয়ান শুরু হয়েছে। আগামী রবিবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের ইজতেমা সমাপ্ত হবে।’
ইজতেমা ইনতেজামিয়া কমিটির আহ্বায়ক মোখছেদুর রহমান জানান, প্রতিবছর বড় পরিসরে ইজতেমার আয়োজন করা হলেও এ বছর পরিস্থিতি বিবেচনায় সীমিত আকারে প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, ‘মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সব ধরনের গণজমায়েত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি রয়েছে। ফলে আয়োজকদের আবেদন নামঞ্জুর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews