আনোয়ার সুমন, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজায় টানা কয়েক দিনের ছুটি ও শুক্র-শনিবার অফিস আদালত বন্ধ থাকায় পর্যটকে ভরপুর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র।
প্রকৃতির অপার লীলাভূমি ও অপরূপ সৌন্দর্যের সমাহার সাদাপাথর দেখতে দেশের বিভিন্ন যায়গা থেকে বেড়াতে আসছেন নানা বয়সের পর্যটকরা।
সাদাপাথরে ঘুরতে আসা বড়দের সাথে রয়েছেন শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা।
পুরো সাদাপাথর পর্যটনকেন্দ্রকে ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে আলাদা টিম। রয়েছে পর্যাপ্ত নৌকার ব্যবস্থা। তবে কিছু কিছু পর্যটকদের অভিযোগ রয়েছে নৌকার ভাড়া নিয়ে। এক পর্যটক জানান আমরা বন্ধুবান্ধব মিলে কয়েক বছর পূর্বে সাদাপাথর দেখতে ভোলাগঞ্জ আসছিলাম তখনকার সময় ১০ নম্বর ঘাট হতে পর্যটন স্পট পর্যন্ত ভাড়া ৮০০ টাকা নির্ধারিত ছিল এখনো ৮০০ টাকাই যেতে হচ্ছে তবে এখন হেঁটে যেতে হয় প্রায় এক কিলোমিটার। ১০ নম্বর ঘাট হইতে সাদাপাথর স্পট সর্বোচ্চ দুই কিলোমিটার সে ক্ষেত্রে ভাড়ার পরিমাণটা আরেকটু কম হলে ভালো হতো।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আবিদা সুলতানা এর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি কোন উত্তর দেননি।
এদিকে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরীফ আহমদ জানান- শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিতে সাদা পাথর পর্যটনকেন্দ্র পর্যটকে মুখরিত। পর্যটক বেশি থাকায় আমাদের ফটোগ্রাফাররা স্বাভাবিক দিনের তুলনায় আয় ভালো করছেন। আমাদের ফটোগ্রাফারদের কঠোর নির্দেশনা দেওয়া আছে পর্যটকদের সর্বোচ্চ সম্মান দেওয়ার। কোন পর্যটক হয়রানি হলে আমাদের সিনিয়রদের জানালে সাথে সাথেই আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেই।
যেভাবে আসবেন-
দেশের যে কোন স্থান থেকে সিলেটে এসে প্রথমে আম্বরখানায় আসতে হবে।
আম্বরখানা থেকে লোকাল বাস অথবা সিএনজি যুগে ভোলাগঞ্জ ১০ নাম্বার ঘাটে আসতে পারবেন এতে জনপ্রতি ভাড়া পড়বে ৭০ থেকে ১০০ টাকা। ১০ নম্বর ঘাট হইতে নৌকা যুগে যেতে হবে সাদা পাথর স্পটে ভাড়া পড়বে জন প্রতি ১০০ টাকা রিজার্ভ নৌকা ৮০০ টাকা আটজনের বেশি যাওয়া যাবে না।
ভোলাগঞ্জ ঘাটে খাওয়া-দাওয়ার বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে সাদা পাথর রিসোর্ট।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।