1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

পাড়ুয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত শামীম আহমদ

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৫ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের
গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন শামীম আহমদ শামীম। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

শামীম আহমদের পিতা কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আব্দুল বাছির এর আগে দীর্ঘদিন অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বার্ধক্যজনিত ও অসুস্থজনিত শারীরিক সমস্যার কারণে দায়িত্ব পালনে অক্ষম থাকায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

গত ১৭ জানুয়ারি সিলেট ৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এর স্বাক্ষরিত ডিও লেটারের মাধ্যমে শামীম আহমদ শামীমকে সভাপতি মনোনীত করার জন্য সুপারিশনামা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়। মন্ত্রীর সুপারিশ পত্রের পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে শামীম আহমদ শামীমকে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে অনুমোদন দেওয়া হয়।

পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহানুর বেগম এ সংক্রান্ত একটি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শামীম আহমদকে সভাপতির দায়িত্বের পত্র দিয়ে বরণ করেন অধ্যক্ষসহ গভর্নিং বডির সদস্যরা।

এদিকে শামীম আহমদ অত্র প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে শামীম আহমদ শামীম বলেন, সভাপতি মনোনীত হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মন্ত্রী মহোদয়কে। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews