1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন
শিরোনাম
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা

নড়াইল সদর হাসপাতালের ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৯৭৬ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু: নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক ও এক সময়ের বিএনপির প্রভবশালী নারীনেত্রী জাহান আরা খানম লাকির বিরুদ্ধে ২১মাসের ইউজার ফি-এর (হাসপাতালের বিভিন্ন খাত থেকে আয়ের টাকা) ৭০ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। হাসপাতালের হিসাব রক্ষকের এ অর্থ জমা দেওয়ার কথা। হিসাবরক্ষক ব্যাংকে অর্থ জমা দেওয়ার কিছু চালান দেখাচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ বলছেন এসব চালান জাল। অভিযোগ রয়েছে, বিএনপিসহ চারদলীয় জোট সরকারের সময়ে জাহান আরা খানম লাকির নির্দেশে হাসপাতালের টেন্ডার, ডাক্তারী সার্টিফিকেট, অভ্যন্তরিন বদলিসহ সব কিছুই চলত। ডাক্তর-কর্মচারিরা ছিলো তঠস্থ। সুচতুর এই বিএনপি নেত্রী আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর রং পরিবর্তন করে সরকারি দলীয় স্থানীয়দের ম্যানেজ করেই আছেন বহাল তবিয়তে।

জাহানারা খানম লাকি শহরের আলাদাতপুর এলাকার জেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডলের স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহান আরা খানম লাকি ২০১৯ সালের ১৮ জুলাই নড়াইল সদর হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে যোগদান করেন। হাসপাতালের রোগি ভর্তি ফি, অপারেশান থিয়েটার, বহিঃ ও জরুরি বিভাগে চিকিৎসা ফি,এক্সরে, প্যাথলজি, আলট্রাসনো ও ব্লাড ব্যাংক,কোভিড-১৯ নমুনা সংগ্রহ ফি, অ্যাম্বুলেন্স, ইসিজি, কেবিন ও পেইন বেড ফিসহ বিভিন্ন খাত থেকে যে আয় হয় তা প্রতি মাসে একবার করে সোনালী ব্যাংক প্রধান শাখায় জমা দিতে হয় এবং তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। কিন্তু বর্তমান হিসাবরক্ষক হাসপাতালে যোগদানের পর কোনো অর্থ জমা দেননি বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, হিসাবরক্ষক সদর হাসপাতালে যোগদানের পর ২০১৯-২০২০ অর্থ বছরের ৪৫ লাখ টাকা এবং ২০২০-২০২১ অর্থ বছরের ৯ মাসের ২৫ লাখ টাকা ব্যংকে জমা দেননি। তবে তিনি সোনালী ব্যাংকে এসব অর্থ জমা দেওয়ার চালান দেখাচ্ছেন, যা ভুয়া বলে জানা গেছে।
অভিযুক্ত হিসাবরক্ষক জাহান আরা খানম লাকি বলেন, কিছু টাকা জমা দিতে বাকি আছে তা এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব। তবে কত টাকা বাকি রয়েছে তা বলতে পারেননি। এর বেশী আর কিছু বলতে চাননি।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শুকুর বলেন, ইউজার ফি সঠিকভাবে ব্যাংকে জমা পড়ছে কিনা তা যাচাই করার জন্য হিসাব রক্ষকের কাছ থেকে ব্যাংকের সই ও সিল স্বাক্ষরিত চালান নিয়ে মঙ্গলবার (৬এপ্রিল) সোনালী ব্যাংকে গিয়ে দেখি গত ২১মাসে ৭০ লাখ টাকার এক টাকাও জমা পড়েনি। সোনালী ব্যাংক ম্যানেজার জানিয়েছেন চালানগুলোর সই ও সিল তাদেও না।
এ ঘটনার পর হিসাব রক্ষককে বিষয়টি জানিয়েছি এবং ৩ দিনের মধ্যে সমুদয় অর্থ ব্যাংকে জমা দেওয়ার জন্য বলেছি। তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার জন্য তাকে চিঠি দেওয়া হবে। ইতিমধ্যে অভিযুক্ত হিসাব রক্ষককে পরবর্তীতে ইউজার ফি জমা দেওয়ার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews