মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল ৭.৩০ মিনিটে নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধাঞ্জলী অর্পন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ।
এসময় উপস্থিত ছিলেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সহ-সভাপতি পৌরমেয়র আঞ্জুমান আরা, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক দেবাশিখ কুন্ডু মিটুল, জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজ খান মিলন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক রেজাউল বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাবেক ভিপি গাউসুল আযম মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পলি রহমান, যুগ্ম-আহ্বায়ক সুইটি বিশ্বাস, সদস্য সঞ্চিতা হক রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।