1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল সন্তান অাশ্রয় নিল এস,এম সুলতান এর নৌকার নিচে

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ Time View

মির্জা মাহমুদ রন্টু, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে এক বৃদ্ধা মাকে দেড় বছরের বেশী সময় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে তারই জন্মের সন্তান। বৃদ্ধা মা এ বাড়ি ও বাড়িতে অবস্থানের পর সর্বশেষ গত ১২ দিন বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন সুলতান ঘাটের ওপর রাখা শিল্পী সুলতানের নৌকার নীচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবন-যাপন পার করছেন। স্থানীয়রা দয়াবশতঃ তাকে যখন যে সময় খাবার দিচ্ছেন তাই দিয়ে চলছে তার আহার ও দিন যাপন।
জানা গেছে, নড়াইল শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা মৃত কালিপদ কুন্ডুর স্ত্রী মায়া রাণী কুন্ডুর (৮৫) দুই পুত্র সন্তান দেব কুন্ডু (৫০) এবং উত্তম কুন্ডু (৪০)। উত্তম কয়েক বছর পূর্বে বিবাহ করে অন্যত্র বসবাস করায় শহরের রূপগঞ্জ বাজারের বাঁধাঘাট এলাকার ব্যবসায়ী দেব কুমার মাকে দেখাশোনা করছিল। দেড় বছরের বেশী সময় ধরে দেব তার মায়ের সাথে দুর্ব্যবহার শুরু করে এবং খেতে-পরতে এবং থাকতে দিতে অপারগতা প্রকাশ করে মাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় স্থানীয় এক ব্যক্তি অমিত সাহা তাকে কয়েক মাস তার নিজের বাড়িতে রাখেন।
বৃদ্ধা মায়া রাণী কুন্ডু কান্না জড়িত কন্ঠে বলেন, দীর্ঘ দেড় বছরের বেশী ছেলে ও ছেলে বৌ তাকে খেতে পরতে ও থাকতে দেয় না। তার ৫ শতক পরিমানের একটি জায়গা ছিল। সে জায়গা কয়েক লাখ টাকায় বিক্রি করেছে সন্তান দেব কুমার। এখন তারা খুব দুর্ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছু দিন এখানে ওখানে ছিলাম। এখন আর কোথায়ও যাওয়ার জায়গা নেই। এ বাড়ি ও বাড়ি গেলে যা খেতে দেয় তাই খাই।
এ ব্যাপারে মায়া রাণীর ছেলে দেব কুন্ডু বলেন, বৌ-এর সাথে বনিবনা হয়না তাই আমি কি করবো।
জেলা প্রশাসক আনজুমান আরা এ প্রতিনিধিকে বলেন, এ বিষয়টি সম্পর্কে আমাদের জানা নেই। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews