1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলে সরকারি রাস্তা জোরপূর্বক দখল অবরুদ্ধ ১০টি পরিবার

  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৫৪ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ নড়াইল সদর উপজেলার মুলিয়ায় সরকারি রাস্তা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলকৃত রাস্তায় পাকা খুটি পুতে বেড়া দেয়ায় ১০টি পরিবারের যাতয়াতের পথ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।

অভিযোগ সুত্রে জানা গেছে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের মনিন্দির রায়ের ছেলে সাধন রায় ২৩.০৪.২০২১ইং তারিখে রাতের আধারে ভাড়াকরা সন্ত্রাসীদের সহযোগিতায় সরকারি রাস্তাটি জোরপূর্বক দখল করে ঘিরে ফেলে।ফলে গ্রামের দিনমুজুর ১০টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়।সেই সময় ভুক্তভোগী পরিবারের লোকজন বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ধর্না দিয়েও কোন ফল পাইনি। বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষে গ্রামের বিশান বিশ্বাসের
ছেলে জগন্নাথ বিশ্বাস জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন।

এ অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তাটি উন্মুক্তকরনের জোর দাবী ওঠেছে।
অভিযোগের পর প্রভাবশালী দখলকারীরা হুমকি দিচ্ছে বলে জগন্নাথ বিশ্বাস জানিয়েছেন। সরেজমিনে যেয়ে দেখা গেছে হতদরিদ্র ১০ টি পরিবারের পথ বন্ধ করে জিম্মি করার চিত্র।পরিবার গুলো একেবারে হত দরিদ্র।সাংবাদিক দেখা মাত্রই ছুটে এসে হাউমাউ করে কাঁদতে থাকে টিকেন বিশ্বাস। তিনি জানান সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে আমাদের জিম্মি করে রেখেছে, মনিন্দির রায়ের ছেলে সাধন রায়।
এলাকার মেম্বার চেয়ারম্যানদের বলেও কাজ হচ্ছে না। ভিষান বিশ্বাস (৪৫) জানান,আমরা অভিযোগ দিচ্ছি বলে
সাধন রায় ও তার ভাড়াকরা সন্ত্রাসীদের দিয়ে আমাদের ভিটে ছাড়ার হুমকি দিচ্ছে।
কথা হয় গ্রামের কয়েকজন মুরব্বীর সাথে, তারা অপকটে বলেছে রাস্তাটি সরকারিভাবে ম্যাপে আছে,সাধন গায়ের জোরে ঘিরে রেখেছে,

এ ব্যাপারে কথা হয় অভিযুক্ত সাধন রায়ের সাথে। তিনি বলেন, এ বিষয়ে পত্রিকায় লেখালেখি করে আমার কিছু করতে পারবে না। এ রাস্তা আমি পাশ করিয়েছি এখানে কি করবো সেটা আমার
ব্যাপার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews