1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন
শিরোনাম
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা

নড়াইলে মাশরাফির আয়োজনে ভলিবল প্রতিযোগিতা শুরু

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৫২৬ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে ভ্যাপসা গরমকে উপেক্ষা করে খোলা মাঠে বসে আছেন কয়েক হাজার ক্রীড়া প্রেমী দর্শক। বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এবং অ্যাথলেট প্রতিযোগিতার সফল সমাপ্তির পর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা এবার শুরু করলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২ দিনব্যাপী দিবারাত্রি ফ্রানচাইজ ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ।

রাতে উদ্বোধনী খেলায় লোহাগড়া লে. এমএম মতিউর রহমান স্মৃতি সংঘ ২-০ সেটে নড়াইল এক্সপ্রেস ফাউনেডশনকে পরাজিত করে। প্রথম সেটে ৩০-২৮ এবং ২য় সেটে ২৫-২১ পয়েন্টে লেফটেন্যান্ট মতিউর রহমান স্মৃতি সংঘ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে পরাজিত করে।

নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিযোগিতার আহবায়ক মাশরফি বিন মোত্তুর্জার পিতা গোলাম মোর্তজা স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একগুচ্ছ বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলু, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীনসহ অনেকে।
স্বাগত বক্তব্য দেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।

ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাশরাফি তার বক্তব্যে বলেন, নড়াইল জেলাকে ক্রীড়াঙ্গণের পীঠস্থান হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। নড়াইল হবে মাদক, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত জেলা। জেলার প্রতিটি যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। ক্লিন এবং মডেল নড়াইল গড়ে তুলতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। নড়াইলকে গড়ে তুলতে ভিলেজ পলিটিক্স এবং নোংরা রাজনীতি ছেড়ে সকলকে সোজা পথে আসার আহবান জানান। দিবা-রাত্রির ফ্রানচাইজ এই প্রতিযোগিতায় চারটি দল অংশ নিচ্ছে।

দলগুলো হলো, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, সদর উপজেলা, লোহাগড়া উপজেলা এবং কালিয়া উপজেলা।
প্রধান অতিথির বক্তব্যে নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ১০০ জন রাষ্ট্রদূত একটি দেশের জন্য যতটুকু না সুনাম বয়ে আনতে পারেন তার চেয়ে বেশি পারেন একজন সফল ক্রীড়াবিদ।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিক গড়নকে সচল রাখতে এবং যুব সম্প্রদায়কে মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে দূরে রাখতে খেলাধূলা আয়োজনের বিকল্প নেই। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির জন্য প্রথমে ক্রিকেট, অ্যাথলেট এখন ভলিবলের আয়োজন করেছেন।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, ঈদের পরে একই পদ্ধতিতে ফুটবলের আয়োজন করা হবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ মাশরাফি এভাবে প্রতিটি খেলাধূলার আয়োজন করতে চায়। এ জন্য সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক আইডি থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews