1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

নড়াইলে মাকে খুঁজতে গিয়ে পুকুরে পড়ে দুই ভাইবোনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল: সন্ধ্যার সময় হাঁস বাড়িতে না আসায় চার বছর বয়সী ছেলে তানজিল ও আড়াই বছর বয়সী মেয়ে তাসনিমকে ঘরে রেখে প্রতিবেশির বাড়িতে খুঁজতে গিয়েছিলেন মা মুন্নী বেগম। এসময় বাড়িতে আর কেউ ছিলো না। হাঁস খুজে এসে বাড়িতে শিশু সন্তান দুটিকে না পেয়ে মনে করেছেন শিশুদুটি তার দাদীর সাথে আশেপাশের বাড়িতে বেড়াতে গিয়েছেন। কিন্তু রাত সাড়ে ৭টার দিকে শিশু দুটির দাদী একা একা বাড়ি ফেরার পর শিশু দুটিকে খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের নিথর দেহ দুটি পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে। শিশু দুটির পিতা তারিক মোল্যা লাহুড়িয়া বাজারে দর্জির কাজ করেন।
প্রতিবেশি ইছা আহম্মেদ সবুজ জানান, শিশু দুটির মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
লাহুড়িয়া ‍পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল জলিল বলেন, খবর শুনে ঘটনাস্থলে পরিদর্শণ করেছি। শিশুদুটির পিতা বাজারে দর্জিও কাজ করেন। পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews