1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলে ব্যবসায়ীকে গুলি অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৫২ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ছাব্বির সরদারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ব্যবসায়ীকে গুলি করায় ব্যবহৃত একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

তিনি জানান, গ্রেফতারকৃত ছাব্বির সরদার যশোরের কোতয়ালি থানার রঘুরামপুর এলাকার নওয়াব আলীর ছেলে। মঙ্গলবার রাতে তাকে দক্ষিণ নড়াইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে আরকটি মামলা করা হয়েছে।
৬ এপ্রিল বিকেলে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় দুটি মোটরসাইকেলে ছয় অস্ত্রধারী যুবক মুজিবরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। মুজিবর তাদের চাঁদা দিতে না চাইলে অস্ত্রধারীরা তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবাক্সে থাকা টাকা নিয়ে পালিয়ে যান তারা।
এ ঘটনায় আহত মুজিবুর রহমান বাদী হয়ে ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এ নিয়ে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে নাইমুল ইসলাম ওরফে দুর্জয় ওরফে ডিজে নাইম, তরিকুল ও কাজেম ওরফে কাদের মোল্যা নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews