1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলে ধর্ষণবিরোধী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কটুক্তি কারিদের বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৩৮ Time View

মির্জা মাহমুদ রন্টু, নড়াইল: সারাদেশে ঘটে যাওয়া ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষক ও নারী নির্যাতনকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (০৭.১০২০২০ অক্টোবর) সকালে নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা যুব মহিলা লীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
জেলা যুব মহিলা লীগের আহবায়ক পলি রহমানের সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, নড়াইল পৌরসভার কাউন্সিলন শরফুল আলম লিটু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আযম মাসুম, মহিলা আওয়ামীলীগ ও নারীনেত্রী আঞ্জুমান আরা, জেলা যুব মহিলা লীগের আহবায়ক যুগ্ম আহবায়ক শ্রুতি বিশ্বাসসহ অনেকে।
বক্তারা বলেন, ধর্ষন ও নারী নির্যাতন কারী যেই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।
সমাজের সংগঠিত সকল হত্যা-সন্ত্রাস নির্যাতনের বিচার চাই। ধর্ষণের মতো জঘন্য বর্বরোচিত নির্যাতনের ,বিরুদ্ধে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠন সমাজের মানুষের সাথে ঐকবদ্ধ।
কিন্তু বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কোনোরকম কটুক্তি ও আন্দোলনের নামে আমাদের সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে ভিন্ন খাতে নিয়ে দেশের বিরুদ্ধে যেকোনো রকম ষড়যন্ত্র আমরা দৃঢ়ভাবে রুখে দেব।
একটি কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, ধর্ষকের বিচার চাই , কিন্তু এটা নিয়ে কোটা ও নিরাপদ সড়কের আন্দোলনের আবেগ অনুভূতিকে যেমন ভিন্ন খাতে নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করা হয়েছিল তেমন চেষ্টা করলে পিঠের ছাল-চামড়া তুলে দেব।

আমরা ধর্ষক ও নারী নির্যাতন কারীদের বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকরের দাবি জানাই।
মানববন্ধনে জেলা আওয়ামীলীগ,যুবলীগ, যুব মহিলা লীগের নেতা কর্মিরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews