1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ
শিরোনাম
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

নড়াইলে গ্রাম্য কোন্দল মেটাতে পুলিশের মত বিনিময় সভা

  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩২৫ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট ও গন্ডব গ্রামের গ্রামবাসিদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এ নিয়ে এলাকায় তিনজন খুনও হয়েছেন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দু-দল গ্রামবাসির বিরোধ নিরসনে নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় শুক্রবার (৬ আগষ্ট) বিকেলে কাশিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক মত বিনিময় সভার আয়োজন করেন।

মত বিনিময় সভায় লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলাউদ্দীন মুন্সি,সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান,ইউপি চেয়ারম্যান মো.মতিয়ার রহমান,লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন,ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফার রহমান,বিপ্লব হোসেনসহ গ্রাম্য মাদবরেরা উপস্থিত ছিলেন।
স্থানীয় দুই গ্রামের মাদবরেরা প্রতিজ্ঞা করেন ভবিষ্যতে কোন রূপ এলাকার আইন-শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোন কাজে জড়িত হবো না। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র যেমন ঢাল,সড়কি,রাম দা,গাছি দা জমা দেন।
এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে,সুলতান মাহামুদ বিপ্লব নড়াইল জেলা পরিষদ সদস্য। তার বাড়ি গন্ডব গ্রামে। তিনি তিনটি হত্যা মামলার আসামি। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তাঁর প্রতিপক্ষ একই গ্রামের মিরাজ মোল্লার সঙ্গে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। দুজনেরই চালিঘাট গ্রামে সমর্থক রয়েছে। দীর্ঘদিন ধরে এ সংঘাত। এর আগেও এলাকায় পুলিশের আহবানে শান্তি সভা হয়েছে। কিন্তু কোন কাজে আসেনি। এলাকার মানুষদের আশংকা এবারের শান্তি সভাও কোন কাজে আসবে বলে মনে হয় না।
মত বিনিময় সভায় পুলিশ সুপার প্রবীর রায় বলেন,যারা এলাকার আইন শৃঙ্খলার অবনতি কাজে লিপ্ত হবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। আমাদের ইচ্ছা প্রতিহিংসা মন থেকে মুছে ফেলে সবাই মিলেমিশে একসাথে বসবাস করি। তিনি বলেন,দেশে মহামারি করোনা চলছে। কত জনের আপনজন পরপারে চলে যাচ্ছেন। মৃত্যু ভয়কে আমরা সব সময় স্মরণ করি। তাহলে দেখবেন এলাকার শান্তি ফিরে এসেছে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews