1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  3. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর
শিরোনাম
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচির অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন নড়াইলে পাওনা টাকার জেরে যুবককে কু/পি/য়ে হ/ত্যা নড়াইলে মৎস ঘের মালিক কে কুপি/য়ে মোটরসাইকেল ও টাকা ছি/নতা/ই, অভি/যোগ দায়ের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী

নড়াইলে ওয়ার্কার্স পার্টির জেলা খাদ্য অফিস ঘেরাও কর্মসূচি পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৩০৯ Time View

মির্জা মাহমুদ রন্টু নড়াইল :
সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে, চালের উর্ধমূল্যরোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত’এর দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা খাদ্য অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১১টার দিকে পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালন করা হয়।
ঘেরাও কর্মসূচি চলাকালিন সময়ে ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলার সভাপতি কমরেড নজরুল ইসলাম বলেন, সরকারের সাথে চালকল মালিকদের ধান সংগ্রহ পরবর্তীতে চাল হিসাবে তা সরবরাহের যে চুক্তি হয়েছিল তা চালকল মালিকরা সরবরাহের বরখেলাপের ঔদ্ধত্য দেখাচ্ছে। এতে দেশে খাদ্যনিরাপত্তার সংকট দেখা দেবে এবং জনগণ খাদ্য অনিশ্চয়তার মধ্যে পড়বে।

চালকল মালিকদের সিন্ডিকেট কর্তৃক সংকট তৈরির এই চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করার লক্ষ্যে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা খাদ্য অফিস ঘেরাও কর্মসূচি পালন করা।

এ সময় চালের উর্ধমূল্যরোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত’এর সংকটের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টিও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। তিনি বলেন এ অবস্থা চলতে থাকলে, কাজের বিনিময়ের খাদ্য কর্মসূচি, রিলিফ এবং রেশনিং ব্যবস্থা ভেঙ্গে পড়বে; চালের মূল্যবৃদ্ধির সুযোগ গ্রহণ করবে, বাজার নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করবে; অসাধু চাল আমদানি কর্তৃপক্ষ ও চাল ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাবে; এই মুহূর্তে জনগণকে উদ্বুদ্ধ করে এর বিরুদ্ধে লড়াইয়ে না নামলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগণ মহাসংকটে আবর্তিত হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি সদর উপজেলার সভাপতি কমরেড শাহজাহান আলী মৃধা। জাতীয় কৃষক সমিতির সংগ্রামী নেতা প্রভাষক আতিয়ার রহমান।
বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলার নেতা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এসকে রুবেল হোসেন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রিকু। ঘেরাও কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের শতাধিক প্রান্তিক কৃষকসহ পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews