1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

নড়াইলে ঈদের আগে ৪ হাজার টাকা করে অনুদান পেলো পুনর্বাসিত ভিক্ষুকরা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৬১ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে ঈদের আগে ৪ হাজার টাকা করে অনুদান পেলেন পুনর্বাসিত ভিক্ষুকরা। নড়াইল পৌরসভার ৫০জন পুনবার্সিত ভিক্ষুকের মাঝে ২লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে নড়াইল জেলা প্রশাসন ও শহর সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, শহর সমাজ সেবা অফিসার মোঃ সুজা উদ্দীন প্রমুখ।
বক্তব্যকালে জেলা প্রশাসক বলেন, ‘ পুনর্বাসিত ভিক্ষুকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তাদের স্বাবলম্বী করতে পূর্বের ন্যায় সহযোগিতা অব্যাহত রয়েছে। ঈদের আগে প্রতিজন পুনর্বাসিত ভিক্ষুককে ৪হাজার টাকা করে অনুদান দেওয়া হলো। আমরা আশা করবো আপনারা পুনর্বাসিত ভিক্ষুকরা ভিক্ষা করতে বের হবে না। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের ভিক্ষুকদের পাশে দাড়ানোর অনুরোধ জানাই।’
এদিকে করোনা মহামারী ও ঈদের আগে টাকা পেয়ে ভীষণ খুশি পুর্নবাসিত ভিক্ষুকরা। খায়রুন্নেছা, ফাতেমা আক্তার, ফুলজান বিবিসহ একাধিক ভিক্ষুক বলেন,‘ পুর্নবাসনের পর বিভিন্ন সহযোগিতা পেয়েছি। আমরা এখন আর রাস্তায় ভিক্ষা করতে বের হই না। ঈদের আগে এবার সহযোগিতা পেয়ে খুশি হয়েছি। সরকারের পাশাপাশি যদি আমাদের এলাকার ধনী মানুষগুলি সহযোগিতার হাত বাড়াতো তাহলে আমাদের কষ্ট কমে যেতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews