1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  3. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমুলক সভা যুক্তরাজ্যে বিশ্বনাথের ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলামের পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে একাধিক রাস্তায় পুকুরসম গর্ত, জনদুর্ভোগ চরমেঃ প্রকল্প প্রস্তাব পাস হলে শুরু হবে কাজ জুলাই পদযাত্রা ও পথসভায় সংবিধান সং/স্কার ও জুলাই হ/ত্যাকা/ণ্ডের বি/চারে/র দাবি ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা জেলা পুর্বের নতুন কমিটির সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল ইসলাম লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমুলক সভা যুক্তরাজ্যে বিশ্বনাথের ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলামের পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে একাধিক রাস্তায় পুকুরসম গর্ত, জনদুর্ভোগ চরমেঃ প্রকল্প প্রস্তাব পাস হলে শুরু হবে কাজ জুলাই পদযাত্রা ও পথসভায় সংবিধান সং/স্কার ও জুলাই হ/ত্যাকা/ণ্ডের বি/চারে/র দাবি ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা জেলা পুর্বের নতুন কমিটির সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল ইসলাম লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের

নড়াইলে আ’লীগ নেতার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৯৫ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলের নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্যার বিরুদ্ধে ১২ বছরের এক শিশু নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সুপারি চুরির অভিযোগে ওই শিশুটিকে অমানবিক নির্যাতন চালানো হয়। ভিডিওটি রবিবার রাতে ফেসবোকে আপলোড করার পর সোমবার ভাইরাল হয়ে পড়ে। অনেকেই ভিডিওটি শেয়ার করে ঘটনাটির সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিতিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফোরকান মোল্যা শিশুটিকে ব্যাপক মারধরসহ লাথি মারছেন। এছাড়া গালিগালাজ করছেন। এ সময় অপর ব্যক্তিও ওই শিশুটিকে মারধর করেন। ওই শিশুটি বার বার মাফ চেয়েও ক্ষমা পাচ্ছে না।
এসময় চেয়ারম্যান বলেন যে, ‘আমার এরিয়ায় শয়তান ঢোকে না।’ ঘটনার সময় তিনি সিগারেট খাচ্ছিলেন।

বিভিন্নসূত্রে জানা যায়, নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের মধুপুর এলাকায় সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়েছে। এ মারধরের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস নড়াইলে আ’লীগ নেতার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, ‘ ১২ বছরের একটি শিশুকে এভাবে মারধর করার অধিকার কারও নেই। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। দেশে প্রচলিত আইন আছে। শিশুটিকে পুলিশের হাতে সোপর্দ করা যেতো। আমরা এ ঘটনার তীব্র নিন্দ জানাই। পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই’।

এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহ মোঃ ফোরকান মোল্যা বলেন, সুপারি চুরির ঘটনায় ওই কিশোরকে ধরে আমাকে খবর দেওয়া হয়েছিলো। তাকে ২/৩টা চর থাপ্পর দিয়ে তার গার্জিয়ানকে দিয়ে দিয়েছিলাম। ঘটনাটি ৬মাস আগের। কে বা কারা ভিডিও করে আমার নামে একটা ফেক আইডি খুলে ফেসবুকে দিয়েছে।’
নড়াগাতীর থানার ওসি রোকসানা খাতুন জানান, নির্যাতনের বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভূক্তভোগী শিশুটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews