1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও দোকান ভাংচুর, আহত ২, গ্রেফতার ৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৫৩ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর, চায়ের দোকান ও বৈদ্যুতিক মিটারসহ আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে চারজনকে গ্রেফতারপূর্বক আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের করিম শেখের নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে জিয়াউর মোল্যার বাড়িঘরসহ চায়ের দোকান ভাংচুর করে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের রায়গ্রামে দীর্ঘদিন ধরে করিম শেখ ও সাবু শেখ গ্রæপের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন সাবু গ্রæপের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় জাহাঙ্গীর মোল্যা (৩২), জাহাঙ্গীরের দুই ভাবি সিমা খানম (২৮) ও ঝর্ণা বেগম (৩৫) আহত হন। এর মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews