1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ
শিরোনাম
বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা

নড়াইলের কলোড়া ইউপি সদস্য প্রকাশের বিরূদ্ধে হতদরিদ্রদের করোনার টাকা আত্মসাতের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৭৪৩ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে করোনাকালে সরকারের দেয়া নগদ অর্থ বিতরনে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার প্রকাশ বিশ্বাস নিজের স্ত্রী, মা, আপন ভাই, মামাত ভাই, শ্যালিকা সহ নিকট আত্মীয়ের নাম তালিকাভুক্ত করে টাকা উত্তোলন করে নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কলোড়া ইউনিয়নে ২০২০-২০২১ অর্থ বছরে করোনা বিস্তার রোধে গৃহীত লকডাউনে ক্ষতিগ্রস্থ এবং বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুস্থ ৩ শত ৫৬ পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরনের জন্য বরাদ্দ দেয়া হয়। সংশ্লিষ্ট কলোড়া ইউপি চেয়ারম্যান আব্বাছ আলী সরদার সকল ইউপি সদস্যদের যথাযথ নিয়ম মেনে নিজ নিজ এলাকার উপযুক্ত ব্যক্তিদের তালিকা জমা দেয়ার নির্দেশ দেন। ৭নং ওয়ার্ড মেম্বার প্রকাশ বিশ্বাস সেই নির্দেশ অমান্য করে আত্মীয়স্বজন ও নিজ পরিবারের লোকজনের নাম দিয়ে মাথা প্রতি নগদ ১ হাজার টাকা করে তুলে নিয়েছেন। ব্যক্তিগত বিশেষ সম্পর্কের কারনে আর্থিকভাবে সচ্ছল পরিবারে একাধিক নামে টাকা দিয়েছেন। এ ছাড়াও তালিকাভুক্ত একাধিক ব্যক্তির নামে বরাদ্দ হওয়া টাকা নিজস্ব লোকদের মাধ্যমে টিপ দিয়ে তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ এলাকার অনেক অসহায় হতদরিদ্র সরকারের এই নগদ অর্থ সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। অনুসন্ধানে জানা গেছে প্রকাশ মেম্বার নিজ পরিবার ও নিকট আত্মীয়দের নাম তালিকাভুক্ত করে টাকা উত্তোলন করে নিয়েছেন। তার দেয়া তালিকায় রয়েছে ধনী ব্যক্তিদের নাম। নগদ টাকা বিতরনের তালিকায় ২৮৬ নাম্বারে রয়েছে জয়ন্তি বিশ্বাস। তিনি প্রকাশ মেম্বরের স্ত্রী। তালিকার ২৮৯ নাম্বারের স্মৃতি বিশ্বাস মেম্বারের মা। ২৭৪ নাম্বারের বিকাশ বিশ্বাস এবং ২৮৬ নাম্বারের প্রভাত বিশ্বাস মেম্বারের আপন ভাই। তালিকার ২৮০ নাম্বারের শান্তি বিশ্বাস মেম্বারের আপন শ্যালিকা। ২৮২ নাম্বারের শেখর বিশ্বাস ও ২৯৪ নাম্বারের মধুসূদন বিশ্বাস মেম্বারের মামাত ভাই। বিশেষ সম্পর্কের সুবাদে শিল্পী বৈরাগী ও তার স্বামী নিত্যানন্দ বৈরাগী দু’জনেই টাকা পেয়েছেন। চতুর প্রকাশ মেম্বার গোয়ালবাড়ি গ্রামের শ্রীকান্ত বিশ্বাস ও আলোমতি রানীর নামের টাকা অন্যদের হাতের টিপ দিয়ে উত্তলোন করে নিয়েছেন। আলোমতি রানী ও শ্রীকান্ত বিশ্বাস আদৌ জানেন না তাদের নামে টাকা এসেছে। মেম্বার প্রকাশ বিশ্বাস নিজ স্ত্রী, মা, আপন ২ ভাই, ২ জন মামাত ভাই, শ্যালিকা সহ নিকট আত্মীয়দের নামে এবং অন্যদের নামের টাকা উত্তোলন করে নিয়েছেন। বাইরের দু’একজন যা কিছু পেয়েছেন তারা ধনি পরিবারের ও একই পরিবারের স্বামী-স্ত্রী। এ ব্যাপারে প্রকাশ মেম্বারের নিকট জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন,তালিকা তৈরিতে কোন অনিয়ম হয়নি। মাদকাসক্ত প্রকাশ মেম্বারের এহেন দুর্নীতি অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনায় ফুসে উঠেছেন এলাকার ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ও সচেতন মহল। তারা তদন্তপূর্বক দুর্নীতিবাজ প্রকাশ মেম্বারের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews