1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

নাগেশ্বরীতে পরিকল্পনা অনুসারে নদী খনন, বাধ নির্মান ও অবৈধ বালু বিক্রয়ের প্রতিবাদে মানব বন্ধন

  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩০৫ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাজীর মোড় পুরাতন স্লুইস গেট এ ২৭ জানুয়ারি সকাল ১০.৩০ ঘটিকায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করে।

জেলার ভুরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমর নদীর খনন ও তীর রক্ষার জন্য বাধ নির্মানের কাজ চলছে। কিন্তু বি আই ডাব্লিউ টি এ কর্তৃক নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান পরিকল্পিত উপায়ে নদী খনন না করে তাদের মনগড়া উপায়ে দায়সারা ভাবে খনন কাজ চালাচ্ছে, যা সরকারের কাংঙ্খিত লক্ষ্য নদী শাসন ও নদীর কূল রক্ষায় কার্য্যকর ভুমিকা রাখবে না বলে গ্রামবাসী ও অভিজ্ঞ জনের মত। উপরন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে এলাকার কিছু প্রভাবশালী মহল। উভয়ের যোগ সাজসে পায়তারা চলছে বালু উত্তোলন করে বিক্রি করার। সে লক্ষ্যে নদী তীরবর্তী জমি লিজ নিয়ে কোটি টাকার বালু ভরাট করে রাখা হচ্ছে। যা বিভিন্ন এলাকায় রাস্তাঘাট নির্মান স্থলে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। এই অশুভ চক্র কে প্রতিহত করতে ফুসে উঠেছে এলাকার তরুন সমাজ সহ আপামর জন সাধারন। তাদের আহবানে মানববন্ধনে সমর্থন জানিয়ে অংশ গ্রহন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন উপজেলা শাখা নাগেশ্বরী, রেল, নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটি রায়গঞ্জ শাখা, স্বল্প মানবিক সংস্থা, রায়গঞ্জ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগন তাদের বক্তব্যের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকার ভাঙ্গন রোধে যথাযথ পরিকল্পিত উপায়ে নদী খনন করতে হবে। অবৈধ পন্থায় বালু বিক্রয় বন্ধ করতে হবে। না হলে সংঘবদ্ধ বিক্ষুদ্ধ জনতা বৃহত্তর প্রতিরোধ আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews