1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

নরসিংদীতে ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ 

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে একটি অরক্ষিত রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ ২ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে মো: আব্দুল মান্নাফ (৫০) ও মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে মো: বাচ্চু মিয়া (৪৫)। তারা দুজনই স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে তাদের মরদেহ উদ্ধার করেন। 

জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন বাচ্চু মিয়া। পাশেই বসা ছিলেন তার বন্ধু আব্দুল মান্নান। তারা দুজনে রিকশা দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রেলক্রসিং পাড় হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই দুজন মারা যায়। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিলেন না। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাতে ঘটনাস্থল পৌঁছায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হাসনাবাদ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখতে পাই দুজন মারা গেছেন। নিহত দুইজনের মরদেহ দুইদিকে ছড়িয়ে ছিলো আর অটোরিকশাটি আরেকদিকে ছিলো। তারা পরস্পর একই বাড়ির। অসাবধানতাবশত পাড় হতে গিয়েই দুজনের মৃত্যু হয়েছে। ঘটনা সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং তাদের মরদেহের সুরতহাল তৈরী করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews