1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

নরসিংদীতে জুয়ার টাকা সংগ্রহে সহকর্মীকে হত্যা, দুই বন্ধু গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩১ Time View

নরসিংদী প্রতিনিধি: জুয়ার টাকা সংগ্রহ করতে পরিকল্পিতভাবে দুই বন্ধু মিলে নৃশংসভাবে হত্যা করে তাদেরই সহকর্মীকে। এসময় ছিনিয়ে নেয়া হয় ভিকটিমের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন। পরদিন ১২ ফেব্রুয়ারী সকালে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয় সাইজিং মিল শ্রমিকের নিথর মরদেহ।

বুধবার (৫ মার্চ) দুপুরে এমনই এক চাঞ্চল্যকর হত্যাকান্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এসময় পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার দুই মাস আগে চাকুরী হারায় হত্যাকান্ডের মাস্টারমাইন্ড বিল্লাল মিয়া রনি। দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার ছলে ঋণগ্রস্ত হওয়ায় তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের। পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদকে টার্গেট করে তারা।

গত ১১ ফেব্রুয়ারী সন্ধায় ভিকটিম এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তিভাওলা থেকে শহরের কর্মস্থল সাইজিং মিলে যাবার পথে নাগরিয়াকান্দি এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা রনি ও ফরহাদ তাকে পার্শবর্তী বালুর মাঠে নিয়ে সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে।

পরে সদর থানায় ভিকটিমের বড় ভাইয়ের দায়ের করা মামলা আমলে নিয়ে কাজ শুরু করে পিবিআই। পর দিনই ফরহাদকে গ্রেপ্তার করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থাকে মুল হোতা বিল্লাল মিয়া ওরফে রনি। দীর্ঘদিন পর্যবেক্ষণের তাকে পার্শবর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

ভিকটিমের ব্যবহৃত বাইসাইকেল মাত্র ৯ শত এবং মোবাইল ফোনটি ১৫ শত টাকায় বিক্রি করে অভিযুক্তরা। তাছাড়া পূর্ব থেকেই ভিকটিম এরশাদের বিকাশের পাসওয়ার্ড জানতে পারায় তার বিকাশে থাকা ৬ হাজার পাঁচশত টাকা উত্তোলন করে তারা। এই ঘটনায় অপরাধী দুজনেই তাদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews