1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইল জেলার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ – শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী ইমরান হোসেন (হিরো)। তিনি উপজেলার ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে তিনি লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।

এছাড়াও নড়াইল সদরের দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো: হাসিবুর রহমান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, লোহাগড়া উপজেলার টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া খানম শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, নড়াইল সদরের নাকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাবিয়া সুলতানা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও লোহাগড়া উপজেলার যোগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো: কামরুজ্জামান শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ওইদিন যাচাই-বাছাই হলেও বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফলাফল ঘোষণা করা হয়েছে।
এবারের যাচাই-বাছাইয়ে লোহাগড়া উপজেলার ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন (হিরো) নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জন্মসূত্রে কাজী ইমরান হোসেন (হিরো) নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী তরিকুল ইসলামের বড় সন্তান। পৈত্রিক ভিটা বয়রা হলেও বর্তমানে তারা পরিবারসহ বসবাস করেন উপজেলার দিঘলিয়া গ্রামে।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীতে প্রথম যোগদান করেন ২০১৪ সালে। তিনি এস.এস.সি ২০০৩ এবং এইচ এস সি: ২০০৫ সফলতার সাথে উত্তীর্ণ হন।
এছাড়া ঢাকা কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন।

জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম জানান, কাজী ইমরান হোসেন (হিরো) আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে সারোল স্কুলের সকল সহকারী শিক্ষকগণ অভিনন্দন জানিয়েছেন।
প্রধান শিক্ষক আরও বলেন, আমরা আশা করছি খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরও একটি আনন্দের সংবাদ এনে দিবেন কাজী ইমরান হোসেন । তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।’

কাজী ইমরান হোসেন বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার একার নয়, এই স্কুলের প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারী শিক্ষক মণ্ডলীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews