1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি 

দোয়ারাবাজারে গলায় ফাঁ স দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫৯ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে নিজ বসতঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিএনজি চালক সোলেমান মিয়া (৩৫) আত্মহনন করেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সোমবার (১ সেপ্টেম্বরে) রাত ১০টা হতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার মধ্যবর্তী কোনো এক সময়ে ভিকটিমের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিম সোলেমান মিয়া পেশায় একজন সিএনজি চালক। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শহরে ওই পেশায় নিয়োজিত থেকে সংসার চালাতেন। সম্প্রতি একটুখানি বিশ্রাম নিতে বাড়ি আসেন সোলেমান। কিন্তু বাড়ি আসাই তার কাল হলো। সপ্তাহখানেক অবস্থানের পরেও নিজ কর্মস্থলে না ফেরা নিয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এর জের ধরে দুজনের মধ্যে দেখা দেয় চরম মনোমালিন্য। কিন্তু নিয়তির নির্মম পরিহাস! রাত পোহালেই পরদিন মঙলবার সকাল ৭টার দিকে তাদের ৮বছর বয়সী শিশুপুত্র রবিউল ইসলাম পরিধানের পোশাক বদলাতে তাদের বসতঘরে ঢুকে। এসময় তীরের সাথে বাবা সোলেমান মিয়ার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয় রবিউল। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে জড়ো হন ঘটনাস্থলে। পরে স্থানীয় ইউপি সদস্য আহসান হাবীব থানায় ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি চালক ভিকটিম সোলেমান মিয়ার লাশ উদ্ধার করে।

দোয়ারাবাজারে থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। পরে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews