1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি: খুলনা মহানগর ও জেলাবিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার অপরাধে সরকার দলের পান্ডা রুহুল আমিনের নেতৃত্বে গণধর্ষণের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের অভিষেক হয়েছিল।এতবড় অপকর্মের হোতা রুহুল আমিন যখন জামিন পায় তখন অন্যান্যরা স্বাভাবিকভাবেই লাগাম ছাড়া হবে।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন এই অবৈধ সরকারের ছত্রচ্ছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। গত কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো এখন একটি মহোৎসবে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি এবং দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।’

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘মা-বোনদের ওপর নির্যাতন সারাদেশে ছড়িয়ে পড়েছে।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যখন ক্ষমতায় তখন এ দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন। আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন ‘এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই। সবার কাজ হবে একত্রিত হয়ে এ মহাদানব সরকারকে প্রতিহত করা। একই সঙ্গে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। বর্তমান সরকারের পৃষ্টপোষকতায় যেহেতু এহেন অপকর্ম, সুতরাং এই অনির্বাচিত দখলদার সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে জনগনের সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে মুক্তির একমাত্র পথ।’

বৃহস্পতিবার বেলা ১১ টায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্ষণ, খুন গুম, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আঃ গফ্ফার।

বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানার পরিচালনায় বক্তৃতা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, জাফর উল্লাহ খান সাচ্চু, স ম আঃ রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আঃ রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, রেহানা ঈসা, এড. তসলিমা খাতুন ছন্দা, শরিফুল ইসলাম বাবু, মোল্লা কবির হোসেন, জুলকার নাইম, জাবীর আলী ও আবু হানিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews