পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন সহ দেশ ও প্রবাসে বসবাসরত মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলহাজ্ব মাওলানা ইমাম নুরুর রহমান।
ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে কুরবানি হোক আত্ম পরিশুদ্ধির হাতিয়ার। ভ্রাতৃত্ব ও ঐক্যের চুড়ান্ত রূপরেখা শেখায় ইসলামি বিধান। সমাজের সকল সম্প্রদায়ের মাঝে গড়ে উঠুক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি। সমাজ থেকে দুর হোক হিংসা বিদ্বেষ ও অন্যায় এমন আহবান জানান, যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত “মানবতা সেবায় আমরা আপনাদে পাশে” স্লোগান নিয়ে দীর্ঘ দিন ধরে পথ চলা সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম অনলাইন মিডিয়ার উপদেষ্টা মাওলানা ইমাম নুরুর রহমান আরাবী।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ (তেলিকোনা) নিবাসী এই উদীয়মান শিক্ষানুরাগী সমাজসেবক নুরুর রহমান নিজ এলাকার ও দেশে বিদেশে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আজহা সবার আনন্দে ও শান্তিতে কাটার আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।