1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

ঝালকাঠি গাবখান সেতুর অধিকাংশ লাইট পোস্ট অকেজো, প্রায়ই দুর্ঘটনা ঘটে

  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলার সুয়েজ খাল খ্যাত ঝালকাঠি গাবখান নদীর উপর নির্মিত পঞ্চম চীন মৈত্রি ঝালকাঠি গাবখান সেতু। সেতুর উপর দুর্ঘটনা এড়াতে এবং চলাচলকারীদের সুবিধার্থে ৬২ টি লাইট পোস্ট স্থাপন করা হয়। বর্তমানে লাইট পোস্টের অধিকাংশই অকেজো। যে কারণে দুর্ঘটনা এড়াতে এইসব লাইট পোস্ট দেওয়া হয়েছিল, কিন্তু অকেজো হওয়ার ফলে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।  দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চললেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

ঝালকাঠি সড়ক ও জনপদ অধিদপ্তর সূত্রে জানাগেছে, সেতুটির দৈর্ঘ্য ৯১৮ মিটার। দীর্ঘতম স্প্যান রয়েছে ১১৬. ২০ মিটার (যা বাংলাদেশের সর্বোচ্চ), নিম্নতম স্প্যান রয়েছে ৩০ মিটার, ২৪ টি পিলার ও ২ টি এ্যাবাটমেন্ট রয়েছে। ক্যারেজওয়ে রয়েছে ৭.৫০ মিটার। প্রতি পার্শ্বে সাইড ওয়াক রয়েছে ১.২৫ মিটার। ১.৫০ মিটার ব্যাসের কাস্ট ইন সিটু বোর্ডের পাইল (অবস্থান ভেদে ২ টি থেকে ৯টি পর্যন্ত) ভিত্তি রয়েছে। ভার্টিক্যাল কিলয়ারেন্স রয়েছে ১৮ মিটার। হরাইজন্টোল নেভিগেশন ক্লিয়ারেন্স রয়েছে ৭৬.২২ মিটার। ৮১ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে এ সেতু নির্মাণ করা হয়েছে। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণের ভিত্তি ফলক উম্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

নিয়মিত চলাচলকারী ও স্থানীয়রা জানান, ব্রিজ উদ্বোধনের ২০ বছর অতিবাহিত হতেই বাতিগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। সন্ধ্যা হলেই ব্রিজের উপর নেমে আসে অন্ধকার। একারণে প্রায় সময়ই ছোট খাটো দুর্ঘটনা ঘটে থাকে।

ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাবিল হোসেন জানান, ব্রিজের বাতিগুলোর বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। বাতি পুনঃস্থাপনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews