1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঝালকাঠির জেলা প্রশাসককে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ রায় বাস্তবায়ন না করায় কারণ দর্শানোর আদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩২২ Time View

মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ  অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন না করায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী। রায়ের ডিক্রি অনুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা হতে অবমুক্ত করে রেকর্ড করে না দেয়ায় সংক্ষুদ্ধ হয়ে জনৈক আবদুর রাজ্জাকের করা আবেদনের প্রেক্ষিতে অদালতের বিচারক এ আদেশ দেন। কেন জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবেনা তৎমর্মে বিজ্ঞ ভিপি কৌশলীর মাধ্যমে আগামী ৩০ মার্চের মধ্যে লিখিত ব্যাখা দিতে আদেশে বলা হয়েছে। ঝালকাঠি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায় , অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত ট্রাইব্যুনাল হতে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আবদুর রাজ্জাক গং (বাদী পক্ষ) ৫ একর ৩৮ শতাংশ সম্পত্তি অবমুক্তকরণের রায় প্রাপ্ত হন। রায়ের ডিক্রি অনুযায়ী বাদী পক্ষ ২০২০ সালের ২৫ অক্টোবর ও ২ নভেম্বর ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর বিজ্ঞ ট্রাব্যুনালের রায় বাস্তবায়নের জন্য আবেদন করেন। কিন্তু প্রতিপক্ষ জেলা প্রশাসক রায় বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে বাদী পক্ষ সংক্ষুদ্ধ হয়ে বিজ্ঞ ট্রাইব্যুনাল বরাবর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ২০০১ এর ৩২ (গ) ধারা মোতাবেক প্রতিপক্ষ জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। এ ধারায় বলা আছে আপীল ট্রাইব্যুনালের কোন নির্দেশ বা ডিক্রি বাস্তবায়নের উদ্দেশ্যে জেলা প্রশাসক প্রদত্ত নির্দেশ লংঘন করিলে তিনি অনধিক ৭ (সাত) বৎসরের কারাদন্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডনীয় হবেন। বাদী পক্ষে আইনজীবী ছিলেন মুহা. মাহবুব আলম কবীর। অপর দিকে ভিপি কৌশলী ছিলেন , মীর রফিকুল ইসলাম আজম। ভিপি কৌশলী ও বিজ্ঞ জিপি আইনজীবী মীর রফিকুল ইসলাম আজম বলেন , জেলা প্রশাসন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল আদালতের রায় বাস্তবায়নের জন্য আন্তরিক ভাবে ভিপি তালিকা থেকে অবমুক্তকরণের কাজ করছে। জেলা প্রশাসক আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews