1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

ঝালকাঠিতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা

  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯৬ Time View

মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে রিপোর্টার্স ইউনিটি শনিবার প্রখ্যাত সাংবাদিক (প্রথম আলো’র যুগ্মসম্পাদক) মিজানুর রহমান খানের স্মরণসভা আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এতে প্রধান আলোচক ছিলেন। সভাপতিত্ব করেন রিপার্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার।

শ্রদ্ধা ও ভালোবাসায় মিজানুর রহমান খানকে স্মরণসহ তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন,  প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সহসভাপতি দুলাল সাহা; সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, এটিএন বাংলা প্রতিনিধি শ্যামল সরকার, জেলা সাংবাদিক সংস্থার সভাপতি ও দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এবং রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান তাওহীদ।

বক্তারা বলেন, প্রয়াত মিজানুর রহমান খান ছিলেন একজন সৎ, নির্ভিক ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। তিনি আইনের ছাত্র না হয়েও আইন ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। মিজানুর রহমান খানের শুণ্যতা দেশ ও সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি।

টাউন হলের দোতালায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মিজানুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় নিরবতা পালন এবং দোয়া-মোনাজাত করা হয়। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠির নলছিটির সন্তান, দেশের নামকরা সাংবাদিক মিজানুর রহমান খান (৫৩) গত ১১জানুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews