1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা
শিরোনাম
বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ঝালকাঠিতে জমেনি পশুর হাট, দর বেশি বলছেন ক্রেতারা

  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৫১ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই ঝালকাঠি জেলায় অধিকাংশ কোরবানির পশুর হাট বসেছে। তবে, করোনার প্রভাবে এবারে কম কোরবানির পশুর সংখ্যা। ক্রেতারা বলছেন, আর্থিক সমস্যার কারণে এবার অনেকেই কোরবানির পশু কিনতে পারছেন না। আবার কেউ এককের স্থলে ভাগে কোরবানি দিতে চাচ্ছেন।

রোববার (১৮ জুলাই) ঝালকাঠি জেলায় তেমন কোনো পশু বেচাকেনার হাট জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন, এ দিন বিকেল থেকে সোমবার (১৯ জুলাই) সকালে মূলত হাট জমবে। ঈদের ২/১ আগেই হাটে উপচেপড়া ভিড় থাকে। এবছরে স্থানীয়ভাবে উৎপাদন করা পশুর সংখ্যা অনেক কম হওয়ায় চিতলমারীসহ বিভিন্ন জেলা থেকে আসা গরুর সংখ্যাই বেশি। চিতলমারী থেকে ঝালকাঠির বিকনা গরুর হাটে আসা পাইকার মাহবুব শেখ জানান, তিনি প্রথম ১৩টি গরু এনেছেন। আরও বেশ কিছু গরু পথে রয়েছে। তবে, চাহিদা বাড়লে গরুর সংখ্যা আরও বাড়বে। করোনার মধ্যেও স্থানীয় গরুর সংখ্যা অনেক কম থাকায় এ বছর গরুর দাম ভালো পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

ক্রেতাদের অভিযোগ চাহিদার তুলনায় কম পশু আমদানি দেখিয়ে দাম অনেক চড়ানো হচ্ছে। এক ক্রেতা জানান, গত বছরের তুলনায় এ বছর দাম অনেক বেশি রয়েছে। তবে,পাইকাররা বলছেন, বছরে বছরে গো-খাদ্য ও পরিবহন খরচ বাড়ায় তার সঙ্গে হিসাব কষেই পশুর দাম বাড়ছে। কিন্তু যেটা বেড়েছে সেটা তুলনামূলক অনেক বেশি নয়।

এদিকে হাটের ইজারাদাররা বলছেন, চাহিদার তুলনায় গরুর সংখ্যা কম নেই, আর চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে আরও গরু হাটে নিয়ে আসা হবে। বিকনা গরুর হাটের ইজারাদারের আব্দুল হাই জানান,গরু বিক্রেতা ও ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। তবে, ২ দশমিক ৫ শতাংশ টাকা খাজনা নেওয়া হয়। এদিকে গরুর হাটগুলোতে জাল টাকা ধরার মেশিন বসানো হয়েছে। পুলিশ, আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। র‌্যাব সদস্যরা হাটে হাটে টহল দিচ্ছেন।

ঝালকাঠি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. মো. সরোয়ার হাসান জানান, জেলার প্রতিটি হাটে তাদের টিম রয়েছে। কেউ হাটে এসে যদি কোনো ধরনের অসুস্থবোধ করেন তাহলেই তাকে চিকিৎসা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews