1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে প্রেমিকাকে অপহরণ: সাবেক প্রেমিকসহ গ্রেফতার-৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২০২ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে এক যুবতীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সাবেক প্রেমিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদরের পাঁচুরমোড় এলাকা হতে প্রাইভেটকার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, লালমনিরহাট সদরের উপজেলার পঞ্চগ্রাম খন্ডিকরপাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে হোতা আব্দুল্লাহ আল মাসুম (২২), শিবরাম এলাকার মৃত আলম মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (২৬), সাদেক নগর এলাকার মো. ইসলামের ছেলে ময়নুল হক (২৩), ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

র‌্যাব জানায়, অপহরণকারীরা ভিকটিমকে অপহরণের উদ্দেশে লালমনিরহাট থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে নিয়ে জয়পুরহাট আসে। এরপর চক্রের মূলহোতা ভিকটিমের সাবেক প্রেমিক ও তার তিন সহযোগী ভিকটিমকে জোরপূর্বক ভাড়া করা সেই প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনাস্থলটি র‌্যাব ক্যাম্প হতে আনুমানিক ৪০০-৫০০ গজ দূরে অবস্থিত। এসময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ৬ জন দায়িত্বরত এফএস সদস্য পাম্পে বাইকের জ্বালানি তেল নিতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ করে এবং কোম্পানি অধিনায়ককে বিষয়টি অবহিত করলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী চক্রের হোতাসহ ৪ সদস্যকে আটক ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, চক্রের হোতাসহ ৪ সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে, ভিকটিমকে বিয়ে করার উদ্দেশে তারা তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন লালমনিরহাটে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews