মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর শারিরীক সুস্থতা ও দ্রুত আরগ্য কামনা করে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান জিন্নাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌরমেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনি মাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্ত্তি, জেলা আওয়ামীলগের সদস্য হাফিজ খান মিলন, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক রেজাউল বিশ্বাস, সহ-সভাপতি মেশাকাতুল ওয়ায়েজিন লিটু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ দলীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
পরে দলীয় নেতা-কর্মিদের মাঝে মাস্ক বিতরন করেন নেতৃবন্দ।
অপরদিকে লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, যুগ্ম-সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আওয়ামীলীগ নেতা শেখ মাসুদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।