1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

গাবুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ Time View

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে গাবুরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) আছর নামাজ বাদ গাবুরা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গাবুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, গাবুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শরিফুল ইসলাম ঘোরামী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,গাবুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী মাহমুদ, গাবুরা বাইতুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ জুবায়ের হাসান, কাছারিবাড়ি জামে মসজিদের ইমাম ওমর আলী, মাওলানা অলিউল্লাহ, খোলপেটুয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সৌরভ হোসেন, গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি মজিবর রহমান, ও সাধারণ সম্পাদক রহমান গাজী, ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল সাত্তার গাজী, মোঃ শরিফুজ্জামান, আলমঙ্গীর মল্লিক,মোঃ রমজান আলী, গাবুরা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মোঃ ইমরান, মোঃ আজহারুল, আব্দুল কাদের,দিদারুল ইসলাম ও ৩নং ওয়ার্ডের যুব দলের সভাপতি ছায়ফুল ইসলাম সহ আরো অনেকে।

গাবুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শরিফুল ইসলাম ঘোরামী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।

গাবুরায় দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews