1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ ইসরাইলি মন্ত্রীর, মধ্যপ্রাচ্যের প্রতিবাদ

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

ডেস্ক:

এবার ইসরাইলের ওপর প্রচণ্ড চটেছে সৌদি আরব ও মধ্যপ্রাচ্য। ইসরাইলের হেরিটেজ বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু বলেছে, গাজায় পারমাণবিক হামলা চালানো উচিত ইসরাইলের। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়ে এ বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। রোববার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বক্তব্য দিয়েছে। তাতে বলা হয়েছে, ইসরাইলি সরকারের সদস্যদের মধ্যে উগ্রপন্থি এবং নৃশংস মানসিকতার লোকজনের অনুপ্রবেশ আছে ওই মন্তব্যে এটাই প্রমাণিত হয়। জবাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, ওই মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছে গাজার ওপর পারমাণবিক বোমা ফেলা উচিত। তার এই বক্তব্যের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে মন্ত্রী আমিচাই ইলিয়াহুকে। সৌদি আরব এরও জবাব দিয়েছে। বলেছে, ওই মন্ত্রীকে বরখাস্ত না করে শুধু তার সদস্যপদ স্থগিত করার মধ্য দিয়ে সার্বিক মানবিক মানদণ্ড ও মূল্যবোধের প্রতি অসম্মান দেখানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

উল্লেখ্য, ইসরাইলের উগ্রজাতীয়তাবাদী রাজনীতিক ইলিয়াহু। সে নেতানিয়াহুর জোটসরকারের অংশীদার। ইসরাইলের কোল বারামা রেডিওকে একটি সাক্ষাৎকার দিয়েছে সে। এতে হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে সে পুরোপরি সন্তুষ্ট নয় বলে জানায়। প্রশ্নকর্তা তার কাছে জানতে চায়, গাজায় সবাইকে হত্যা করার জন্য কোনো ধরণের পারমাণবিক বোমা ফেলাকে সে সমর্থন করে কিনা। জবাবে ইলিয়াহু বলে, ওটা একটা অপশন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তোলপাড় চলছে। ফলে নেতানিয়াহু সরকার তাকে সাময়িক বরখাস্ত করতে বাধ্য হয়। তবু সৌদি আরবের কড়া জবাবের উত্তরে তার অফিস বিবৃতিতে বলেছে, তার ওই বক্তব্য বাস্তবসম্মত নয়। নিরীহ লোকজনের ক্ষতি এড়িয়ে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী অপারেশন চালাচ্ছে ইসরাইল ও ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। আমাদের বিজয় না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখবো। 

ইসরাইলি মন্ত্রীর ওই বক্তব্যকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এমন মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটা যুদ্ধাপরাধের মারাত্মক উস্কানি, মানবতা, নৈতিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান। জর্ডানের পররাষ্ট্র ও বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয় ইলিয়াহুর মন্তব্যকে জাতিবিদ্বেষী, জ্বালাময়ী এবং উস্কানিমূলক বলে এর নিন্দা জানিয়েছে। ইসরাইলি মন্ত্রীর ওই আহ্বানকে গণহত্যার আহ্বান এবং ঘৃণাপ্রসূত অপরাধ বলে মন্তব্য করে বলা হয়েছে, এটা সহ্য করা যায় না। হামাসের এক মুখপাত্র ওই মন্তব্যকে ইসরাইলের সন্ত্রাস বলে অভিহিত করেছেন। সুত্র: মানব জমিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews