1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান
শিরোনাম
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান লালমনিরহাটে ভাইভা দিতে এসে আ ট ক হলেন ৩ জন বৃটেনে আদিয়ান সুলতানের ৮ম জন্মদিন পালন অন্যায়কারী কবরস্থানের মানুষ, কবরস্থানে থাকা উচিত : বিভাগীয় কমিশনার, রেজা-উন নবী লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে নেতা কর্মিদের ব্যাপক প্রস্তুতি

খুলনায় করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮১

  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪৯৪ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ খুলনায় এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে।

খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৯৩ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯ জন, বাগেরহাট ২৬ জন, যশোর ২ জন, পিরোজপুর ২ জন, গোপালগঞ্জ ১ জন ও ঝিনাইদহ জেলার ১ জন রয়েছে।

মৃতরা হলেন- মোড়লগঞ্জের মোঃ সেলিম জমাদার (৬৫), ফুলতলার আঃ মালেক (৭৫) ও তুষার কান্তি (৫৮), কয়রার আয়জান বেগম (৭৫), যশোরের কাজী সাইদুর রহমান (৭৪) এবং বাগেরহাটের আঃ হাই শিকদার (৮০)। এ নিয়ে খুলনায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, বিকাল ৫ টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের শরণখোলার বানিয়াখালি এলাকার মৃত আলকাজ উদ্দীন শিকদারের ছেলে আঃ হাই শিকদার ( ৮০) মৃত্যুবরণ করেন। তিনি সোমবার (০৭ জুন) করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার আগে মারা যান। একইসময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদরের মৃত তবিবুর রহমান ছেলে কাজী সাইদুর রহমান (৭৪) মারা যান। তিনি ৭ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

এদিন বিকাল পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের মোড়লগঞ্জের কেয়ার বাজার এলাকার মৃত সাত্তার জমাদারের ছেলে মোঃ সেলিম জমাদার (৬৫) মৃত্যুবরণ করেন। তিনি ৫ জুন করোনা হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।

এছাড়া দুপুর পৌনে ১ টার দিকে খুলনার ফুলতলা উপজেলার বানিয়া পুকুর এলাকা তুষার কান্তি (৫৮) মৃত্যুবরণ করেন। তিনি ওই এলাকার মতি লালের ছেলে। তিনি ৪ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

একই সময়ে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়জান বেগম (৭৫) নামে আরেকরোগীর মৃত্যু হয়। তিনি খুলনার কয়রা উপজেলার ষোলহালিয়া গ্রামের মৃত. আঃ লতিফের স্ত্রী। ৬ জুন করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর পৌনে ১ টায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল সোয়া ৭টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঃ মালেক (৭৫) নামের এক রোগীর মৃত্যু হয়। তিনি খুলনার ফুলতলা উপজেলার সাহেব আলীর ছেলে। গত ৫ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজকালে তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে ভর্তি ছিল ১২৯ জন রোগী। যার মধ্যে ৬৩ জন রেড জোনে, ২৮ জন ইয়োলো জোনে, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৯ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews