1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান
শিরোনাম
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান লালমনিরহাটে ভাইভা দিতে এসে আ ট ক হলেন ৩ জন বৃটেনে আদিয়ান সুলতানের ৮ম জন্মদিন পালন অন্যায়কারী কবরস্থানের মানুষ, কবরস্থানে থাকা উচিত : বিভাগীয় কমিশনার, রেজা-উন নবী লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে নেতা কর্মিদের ব্যাপক প্রস্তুতি

খুলনায় ঈদের জামাত কখন, কোথায়

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩০৪ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃখুলনায় ঈদুল‌ ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় টাউন জামে মসজিদে। গত বছরের ন্যায় এবারও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় উন্মুক্ত স্থানে বা মাঠে কোনো ঈদের জামাত হবে না।

প্রধান জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ১ম জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯টায় ২য় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর।

খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সোনাডাঙ্গা আল-আকসা জামে মসজিদ ও সোনাডাঙ্গা নাছির সড়ক বায়ইতুস সালাম জামে মসজিদ ঈদের নামাজ সকাল ৮টায়, ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও ২য় জামাত ৯টায়, ইকবাল নগর জামে মসজিদ, খানজাহান আলী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রায়পাড়ায় মসজিদে মিনায় ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, তারের পুকুর আল-হেরা জামে মসজিদে প্রথম জামাত ৭টায়, ২য় জামাত ৮টায়, শিববাড়ি মোড়স্থ ইব্রাহীম সড়ক মিয়াবাগ গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নূরনগর জামে মসজিদ, নূরনগর গণপূর্ত ভবন জামে মসজিদ ও জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

লবনচরা হাজী আব্দুল মালেক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় , লবনচরা রহমানিয়া জামে মসজিদ সকাল ৮ টায় , মদিনা জামে মসজিদ ও ইব্রাহিমীয়া জামে মসজিদে সকাল ৮টায়, ইসলাম পাড়া জামে মসজিদ সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দৌলতপুরের কৃষি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শাহী জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত ৮টায়, ফায়ার সার্ভিস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দেয়ানা উত্তরপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মোল্লাপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, বায়তুল কোবা জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, বায়তুল মামুর জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, দেয়ানা মোহাম্মাদীয়া মাদ্রাসা জামে মসজিদ সকাল সাড়ে ৮ টায়, বায়তুল আল আকসা জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, ফাইতুল ফালাহ জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, সুলতানিয়া জামে মসজিদে সকাল ৮টায়, মুহসীন মোড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, আঞ্জুমান কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দৌলতপুর বাজার জামে মসজিদে সকাল ৮টায়, সরকারি বিএল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, পাবলা বায়তুল রহমত জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, নতুন রাস্তা জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়, মধ্যডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, ইস্পাহানী কোলনী জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, ইসলামবাগ জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, জেএমসি জামে মসজিদ সকাল সোয়া ৮টায়, রেলিগেট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নিজেদের সময় অনুযায়ী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে জেলার সব উপজেলাসমূহের মসজিদে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামাতে আগত মুসল্লিদেরকে মাস্ক পরিধান করে সম্ভব হলে জায়নামাজ সঙ্গে নিয়ে আসার জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews