1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা
শিরোনাম
বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

খুলনায় বেসরকারী জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৭৪ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, আফিল, জুট স্পিনার্সসহ বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ( রেজিঃ ১০)।

আজ১৮ আগস্ট, বুধবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আঃ ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মোঃ আবজাল হোসেন, মন্টু চৌধুরী, ইমরান শেখ, সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, ওবায়দুর রহমান, লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল, আবুল কালাম, আবুল কাশেম, মোকছেদ শেখ, চান মিয়া, আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মোঃ এলাহী, মাহাতাব, লুফর হোসেন, বক্তিয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, বেসরকারী জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতিপুর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও তা একটিও বাস্তবায়ন হয়নি। মহসেন জুট মিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতৃবৃন্দ।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ২০ আগষ্ট (শুক্রবার) বিকাল ৫ টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২২ আগষ্ট (রবিবার) বিকাল ৫ টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২৪ আগষ্ট (মঙ্গলবার) বিকাল ৫ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২৬ আগষ্ট (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি না মানা হয় তাহলে ২৮ আগষ্ট (শুক্রবার) বিকাল ৫ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন শ্রমিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews