1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক

খালেদ আহমদ সুমনের কবিতা’পর্যালোচনা’

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৯ Time View

ভ্রাতৃগণ,

পূর্বপুরুষের ঐতিহ্য শান দাও
ভুলে কি গেছো আমরা ছিলাম ইব্রাহিমের সন্তান?
মদিনার নবী’র (সঃ) বিপ্লবী দাওয়াতের উত্তরসূরী আমরা,

আমাদের ছিল সভ্যতার শ্রেষ্ট রাষ্ট্র আর রাষ্ট্রনায়ক ওমরের গৌরবময় ইতিহাস।

সালাহউদ্দিন আইয়ূবীর তরবারি আর ইসলামের শিরউচু পতাকা।

আমাদের ঐক্যের ঊর্ধ্বকায় রশি ছিল পাশ্চার্তের মাদ্রিদ থেকে প্রার্চের হিন্দুস্তান।

বাগদাদ, উসমানীয়, ফাতেমী সাম্রাজ্য আমাদেরই ছিল
ছিল সাম্য, শান্তি, মানবতা

সেই সাথে ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মোনাফিকও!

তারপরও কি আমাদের মস্তক অবনত হয়েছিল?

হয়নি বরং আমরা শান্তির পতাকা ধরনীর বুকে উচু করে রেখেছিলাম উঁচু পর্বত শৃঙ্খের মতো।

আর বুকে হিম্মত নিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছিলাম- ক্ষমতা যার আইন তাঁর।

ইব্রাহিম (আ), মোহাম্মদ (সঃ) থেকে শুরু করে
আমরা সকলে ছিলাম আইন প্রতিষ্টার কর্মী, হুকুমের গোলাম, মনিবের অনুগত কৃতদাস।

“আল্লাহ আকবর” ধ্বনি ছিল আমাদের জাতীয় চেতনা, আমাদের ঐক্যের প্রতিক

শৌর্যে বীর্যে আমরা ছিলাম এক জাতি, ভাই ভাই, মুসলমান।

অতচ আজ দেখো ঝিমিয়ে আছি মেদবহুল গাদার মতো,
বিভাজিত হয়ে গেছি পালহারা হরিনের মতো,

অসহায় আর্তনাদ, গোঙ্গানি, মেধাহীনতা আর দস্যুদের নগ্ন নিপীড়নে।

আজ আমরা পড়ে আছি মরা লাশ হয়ে!

সিরিয়ার মরু, ইয়ামেনের পাহাড়, কাশ্মিরের উপত্যকা আর প্যালেস্টাইনের নদীর তীরে আমাদের হাড়গুলো পচে গলে একাকার হয়ে যাচ্ছে!

আমাদের রক্ত চুষে আজ মিত্তিকাও রাঙা হয়ে উঠেছে!
আমাদের জীবন নিরাপত্তাহীন যাযাবরের ন্যায় ভাসমান শেওলার মতো।

ভ্রাতৃগণ, আরো একবার শান দাও পূর্বপুরুষের ঐতিহ্যে
মরে মরে বাঁচার চেয়ে, বেঁচে থাকার অধিকার প্রতিষ্টায় মরে যাওয়াই ভালো।

১৯/০৫/২০২০ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews