1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

খাজাঞ্চিতে ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা’র মতবিনিময়

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের কাবিলপুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশা’র সমর্থনে ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক শতাধিক বিএনপির নেতা কর্মী ও সাধারণ সমর্থকদের উপস্থিতিতে বাদশা’র নিজ বাড়িতে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম নুর উদ্দিন এর পরিচালনায় গ্রামের বিশিষ্ট মুরব্বি সালিশ ব্যাক্তিত্ব ক্বারি জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা। এসময় শতশত নেতাকর্মী ও সমর্থকদের ও তাঁর প্রতি উদার সমর্থন ও মতবিনিময়ের আহবানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বক্তব্য তিনি বলেন, খাজাঞ্চি ইউনিয়নের উন্নয়নে ভুমিকা রাখতে  আপনারা আমাকে যে উৎসাহ, সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখেছেন তাতে আমি আপনাদের কাছে চিরদিনের জন্য ঋণী। আপনারা আমার বাড়িতে এসে আমাকে কৃতজ্ঞতা জালে আবদ্ধ করেছেন। আপনাদের সমর্থন সহযোগিতা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি প্রার্থী হিসেবে আপনাদের পাশে আছি। উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে সকলের সমর্থন অব্যাহত রেখে আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাবেন। ইনশাআল্লাহ আমি সবসময় সমবন্টন ও ন্যায় ইনসাফের ভিত্তিতে আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আপনাদের পরিশ্রম সফল হবে ইনশাআল্লাহ। 

তিনি আরো বলেন, অতীতের বিভিন্ন জনপ্রতিনিধিদের সান্নিধ্য ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমি ইউনিয়ন বাসীর খেদমতের চিন্তা করছি। রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সমর্থন রয়েছে আমার উপর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর ভালবাসা ও সমর্থন যেহেতু আছে সেহেতু খাজাঞ্চি ইউনিয়ন বাসী উন্নয়ন বঞ্চিত হবেন না। এসময় তিনি বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ইলিয়াস আলীর রাজনৈতিক কর্মী আমি, কিন্তু আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী এখনো নিখোঁজ রয়েছেন, তিনি বেঁচে থাকলে আমাদের মাঝে দ্রুত ফিরিয়ে দিন। 

মাওলানা আব্দুল করিম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বাদশা’র প্রতি সমর্থন জানিয়ে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন, অধ্যাপক মাওলানা মনির উদ্দিন, বিএনপি নেতা, শওকত আলী, দেলোয়ার হোসেন, আপ্তাব আলী, আং মালিক, আমির আলী, মাওলানা মইনুল ইসলাম, আফতাব আলী, আঃ রহিম, আবুল কালাম, সাবেক মেম্বার মানিক মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুল গণী, খোয়াজ আলী, তৈমুছ আলী, মাসুক মিয়া প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সজিব, মুরব্বি আছলম আলী, ফারুক আহমদ, তেরাব আলী, মুতলিব আলী, সুলতান আহমদ, নিজাম উদ্দিন,  আলী আসকর, আব্দুল কাইয়ুম,  আংগুর মেম্বার, ইউনুছ আলী, নুরুজ্জামান,  আব্দুর রহিম লায়েক, এসএম রফিক আহমদ, মাসুক মিয়া, ছান্দ আলী, আবুল কালাম, সমছু মিয়া, কবির উদ্দিন,  আখলিছ আলী,  অলিউর রহমান, আং খালিক,কছির আলী, দুদু মিয়া, আবুল কালাম, সিরাজ উদ্দিন, আং মজিদ, হররুপ মিয়া, আং করিম, কাচা মিয়া, ইসলাম উদ্দিন,  আং সালাম, ইর্শাদ আলী, আলমগীর হোসেন সহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews