1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

ক্যান্সারে আক্রান্ত রায়গঞ্জের মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

  • Update Time : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৪৮ Time View

মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ স্বপ্ন ছিলো আকাশ ছোঁয়া। সেই স্বপ্ন ভেঙ্গে যেতে বসেছে ক্যান্সারে আক্রান্ত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মেধাবী কলেজ ছাত্র ফয়সাল আহমেদের। হাজারো স্বপ্ন বুকে নিয়ে মৃতুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে সে।
ফয়সাল আহমেদ উপজেলার সলঙ্গা থানার বয়ালিয়ারচর গ্রামের বরাত আলীর ছেলে। এ বছর রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস এসি পাশ করেছেন। কলেজে অধ্যয়নরত অবস্থায় ২ বসর আগে সে কিডনিতে টিউমার রোগে আক্রান্ত হয়। পরে বগুড়া সাইফ জেনারেল হাসপাতাল থেকে তার একটি কিডনি অপারেশনের মাধ্যমে বাদ দিতে হয়। পরে চিকিৎসক তাকে কেমো থেরাপি দেওয়ার কথা বললে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। ৮ মাস সুস্থ থাকার পরে আবার অসুস্থ হয়ে পড়েন। এর পর পরীক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। বাবার বাড়ীসহ মাত্র ১৩ শতক জমি ছিল তা বিক্রি করে এবং স্বজনদের কাছ থেকে টাকা জোগাড় করে চিকিৎসা চালিয়েছে তার পরিবার। এখন ভিটামাটিহীন অবস্থায় নানার বাড়িতে আশ্রয় নিয়েছে পরিবারটি। ইতিমধ্যে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে প্রায় ১০ লাখ টাকা খরচ করেছেন। এখন তার ২১ দিন পর পর কেমো থেরাপির জন্য পরিবারটিকে গুনতে হয় প্রায় ৫০ হাজার টাকা। তার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ভারতে নেওয়ার পরামর্শ দেন, যেখানে খরচ হবে আরো ৯-১০ লাখ টাকা। এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
ফয়সালের বাবা বরাত আলী জানান, তার ছেলের ক্যান্সারের চিকিৎসা অর্থের অভাবে বন্ধ হয়ে আছে। ভারতে চিকিৎসা করাতে গেলে আরো ৯-১০ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন হাসপাতালের বর্তমান চিকিৎসকরা। আমার যেটুকু সম্পদ ছিল তা বিক্রি করে চিকিৎসা করিয়েছি। এখন আর কিছুই নেই। আমার একমাত্র ছেলেটাকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের সাহায্য কামনা করছি। টাকার অভাবে আমার ছেলের চিকিৎসা বন্ধের পথে।

অশ্রুসিক্ত ফয়সালের মা খাদিজা বলেন, আমার ছেলেকে আপনারা বাঁচান। আমাদের সামর্থ্য নেই। সবাই মিলে বাঁচান বলে জ্ঞান হারিয়ে ফেলেন। দেশবাসীর সাহায্য সহোযোগীতায় বেচে যেতে পারে একটি মেধাবী ছাত্রের জীবন।

ক্যান্সারে আক্রান্ত রায়গঞ্জের মেধাবী ছাত্র ফয়সালের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ ফয়সাল আহমেদ, বয়ালিয়ারচর, সলঙ্গা, রায়গঞ্জ সিরাজগঞ্জ
বিকাশ,নগদ উপায় একাউন্ট নম্বর-০১৭৯২-৪০৩৫৪২ (ব্যাক্তিগত)
এই নম্বর ও ঠিকানায় সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews