1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিলেট

কোম্পানীগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান
মোহাম্মদ আলী জিন্নাহ’র বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তর কর্তৃক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের থানা বাজার পয়েন্টে ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালন করেন এলাকার কয়েক শতাধিক মানুষ

মানববন্ধনে বিশিষ্ট মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে ও তেলিখাল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য দেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাষ্টার, শামীম আজাদ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, আজির উদ্দিন, শ্রমিক নেতা জাকির হোসাইন প্রমুখ পরে কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি একজন জলমহাল ব্যবসায়ী ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আমার উপর দায়েরকৃত মামলার নূন্যতম কোন সম্পর্ক নাই। আমি সিলেটে স্বপরিবারে বসবাস করে আসছি। এ বিষয়ের উপর আমার কোনো হস্তক্ষেপ নেই। কর্তৃপক্ষের নিকট অনুরোধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি দেখার জন্য।

উল্লেখ্য: কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথর লুটপাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর কোম্পানীগঞ্জ উপজেলার ৪০ জনের নামে মামলা করেছে। সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বাদি হয়ে গত রোববার এ মামলাটি দায়ের করেন। মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের জিয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলী জিন্নাহকে (৪৫) প্রধান আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews